
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে গতকাল শুক্রবার ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গুয়েরেরো অঙ্গরাজ্যের গভর্নর ইভলিন সালগাদো জানিয়েছেন, কম্পনের ফলে ঘর ধসে পড়ে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেক্সিকো সিটিতে নিজের অ্যাপার্টমেন্ট থেকে নিচে নামার সময় সিঁড়িতে ৬৬ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী গুয়েরেরো এলাকায় ৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে।
মেক্সিকোর সিসমোলজিক্যাল সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত ৪২০টি আফটারশক অনুভূত হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৪ দশমিক ৭। গুয়েরেরো অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে মহাসড়কে ধস, গ্যাস লিকেজ এবং ঘরবাড়ি, সরকারি ভবন ও হাসপাতালে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।