Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘শাটার স্টোরিস’-এর চতুর্থ আয়োজন শুরু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ২১: ৫৭
‘শাটার স্টোরিস’-এর চতুর্থ আয়োজন শুরু

রাজধানীর শিল্পকলা একাডেমিতে তরুণ আলোকচিত্রীদের চোখে দেখা সময়, সমাজ ও মানুষের গল্প তুলে ধরতে চতুর্থবারের মতো শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী ‘শাটার স্টোরিস’।

Advertisement
Advertisement
Advertisement

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করা হয় আজ শুক্রবার বিকেলে।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭ নম্বর গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। ইউনাইটেড হেলথকেয়ারের সার্বিক সহযোগিতায় আয়োজিত এবারের ‘শাটার স্টোরিস’-এ দেশের প্রায় এক হাজার আলোকচিত্রী অংশ নেন।

জমা পড়া প্রায় ১১ হাজার ছবির মধ্য থেকে বিচারকদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে ৭৮টি একক ছবি ও ৬টি ফটোস্টোরি। নির্বাচিত ছবিগুলোতে আলো, রঙ ও কম্পোজিশনের মাধ্যমে সময়ের বাস্তবতা, সামাজিক পরিবর্তন, মানবজীবনের অনুভূতি ও নানা গল্প ফুটে উঠেছে।

Advertisement
Advertisement
Advertisement

এবারের প্রদর্শনীর বিচারকের দায়িত্ব পালন করেছেন আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, মোহাম্মাদ রাকিবুল হাসান ও মাহমুদ হোসেইন অপু। বিচারকরা বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশের আলোকচিত্র চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণদের সৃজনশীলতাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একদিনের প্রস্তুতিতে এত বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়োজকরা।

ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট পুলক সিকদার বলেন, “প্রায় দেড় বছরের চেষ্টার পর আজ আমাদের শাটার স্টোরিজ চ্যাপ্টার-৪ সফলভাবে শুরু হয়েছে।” এসময় সবাইকে এক্সিবিশন দেখতে যাওয়ার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান জানান, দীর্ঘ সময়ের শ্রমের পর এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামটি দর্শকদের ভালো লাগবে বলে তারা আশাবাদী।

প্রদর্শনীতে বিজয়ী ছয়জন আলোকচিত্রীকে মোট ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী শেষে এর দ্বিতীয় পর্ব আগামী ৬ ও ৭ জানুয়ারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে।

বিষয়: ছবিবিশ্ববিদ্যালয়ফটোগ্রাফিশিল্পকলাআলোকচিত্রপ্রদর্শনী
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।