
বাইবেল অনুযায়ী, ক্রুশবিদ্ধ যিশুর মরদেহ একটি চাদরে মুড়ে গুহার মতো কবরে রাখা হয়, খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সেই চাদরটি এখনো টিকে আছে। আর তা আছে ইতালির উত্তরাঞ্চলের শহর তুরিনের সেন্ট জন ব্যাপটিস্ট ক্যাথেড্রালে। সারা বিশ্বে সেই লিনেনের চাদরটি ‘শ্রাউড অব তুরিন’ বা তুরিনের কাফন হিসেবে পরিচিত।

ইতালীয় আলোকচিত্রী সেকুন্দো পিয়ার জন্ম ১৮৫৫ সনে। তিনি আইনজীবী, রাজনীতিবিদ ও আলোকচিত্রী। তবে আলোকচিত্রী হিসেবেই সবাই তাকে চেনে। অসংখ্য ছবি তুলে নয়, একটি মাত্র ছবির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। যিশু খ্রিস্টের মরদেহ যে কথিত কাফন দিয়ে মোড়ানো হয়েছিল তার প্রথম ছবি তুলেছিলেন তিনি। ধর্ম নয়, তিনি বিজ্ঞান ও
নয়াপল্টন পর্যন্ত যাব বলেই ঠিক করলাম। কখন কি হয়ে যায়—বলা তো যায় না। ভাবতে দেরি—হামলা হতে দেরি হলো না! গাড়িবহরটি বাংলামোটর এলাকায় আসতেই এক দল লোক লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল। খালেদা জিয়াকে বহনকারী গাড়িসহ বেশ কয়েকটি গাড়ির কাচ ভেঙে ফেলে তারা।

প্রদর্শনীতে বিজয়ী ছয়জন আলোকচিত্রীকে মোট ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী শেষে এর দ্বিতীয় পর্ব আগামী ৬ ও ৭ জানুয়ারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে।

বিজয় দিবস উপলক্ষে ‘আলোকচিত্রে মুক্তিযুদ্ধ’ শিরোনামের উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।

ওয়ার্ল্ড প্রেস ফটোর ৭০ বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে ‘হোয়াট হ্যাভ উই ডান?’ শীর্ষক পপ-আপ প্রদর্শনী। দৃকপাঠ ভবনে প্রদশর্নী চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।

গল্পের গোড়াতেই জেনেছিলাম, ভিয়েতনাম ব্যুরোর পিকচার এডিটর ও ফটোসাংবাদিক হর্স্ট ফাস ছবিটির ক্যাপশন থেকে স্ট্রিঙ্গারের নাম সরিয়ে নিক উটের নাম বসিয়েছিলেন। সবার বক্তব্য পাওয়া গেলেও এই ফাসের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তার আগেই তিনি মারা যান।