Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শাপলা ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি: নাসীরুদ্দীন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৯: ৪৫
শাপলা ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি: নাসীরুদ্দীন

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন মেনে নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, এনসিপি শাপলা প্রতীক না পেলে কী পদক্ষেপ নেবে। উত্তরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এনসিপির নিবন্ধন হলে শাপলার মাধ্যমেই হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। নিবন্ধন না হলে এনসিপি নির্বাচনেও যাবে না।”

শুরু থেকে শাপলা প্রতী নিয়ে অনড় অবস্থানে এনসিপি। আর ইসি বলছে, শাপলা দিতে হলে আইনি বাধা আছে। কিন্তু এনসিপির পক্ষ থেকে পাল্টা যুক্তি আসে যে প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই এবং বিষয়টি ইসির আইন বিভাগকেও বোঝানো হয়েছে। তবুও কমিশন রাজনৈতিক বাধার কথা বলে।

Advertisement
Advertisement
Advertisement

সিইসির সঙ্গে বৈঠক প্রসঙ্গে এনসিপি নেতা নাসীরুদ্দীন বলেন, “আমরা তাদেরকে (ইসি) বলে এসেছি যে, আপনি যদি শাপলা না দেন, তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। নির্বাচন কমিশনের সামনে দুইটি রাস্তা আছে- একটি হলো হার বাতিল করা, তারা বাতিল করা, সোনালী বাতিল করা অথবা শাপলা দেওয়া। আমাদের যারা ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সঙ্গেও এ বিষয়ে ঐক্যবদ্ধ- যে কারোটাই বাতিল না হোক। সুতরাং আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না।”

পাটওয়ারী বলেন, “শাপলার ক্ষেত্রে আমরা অনড় আছি, অনড় থাকব-কারণ এটা অধিকার। যেটার আইনি প্রতিবন্ধকতা নাই, রাজনৈতিক প্রতিবন্ধকতা নাই, কোথাও প্রতিবন্ধকতা নাই, তাহলে এটা করতে সমস্যা কোথায়? তারা গত মিটিংয়ে আমাদের ডিজিএফআই-এর কিছু উদাহরণ দিয়েছিল, বিভিন্ন সংস্থার উদাহরণ দিয়েছিল। সেটাও আমরা আজকে বলেছি- যে আপনারা যদি কোথা থেকে প্রেসার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকে, আপনারা আমাদেরকে জানান, আমরা আপনাদের সাথে কোনো কিছু বলব না। আমরা তাদের সঙ্গে রাজপথে মোকাবিলা করব।”

বিষয়: জাতীয় নাগরিক পার্টিসিইসিএনসিপিনির্বাচন কমিশনভোটনিবন্ধন
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।