জাতীয় নাগরিক পার্টি

সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ঘোষণা
১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংরক্ষিত নারী আসনের জন্য ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আজ সোমবার জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা জানানো হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন নাহিদ
দলটির ঘোষণাপত্র ও ইশতেহার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের চাহিদা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি, গঠনতন্ত্র ও ইশতেহারে পরিবর্তন আনতে হবে। রাজনীতি স্থির নয়, এটি একটি গতিশীল প্রক্রিয়া—এ কথা মনে রেখে এগোতে হবে।

সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর, চিফ হুইপ নাহিদ
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ করা হয়েছে।

জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

বন্দরনগরী: চার আসনে বিএনপিকে কঠিন চ্যালেঞ্জ জামায়াতের
বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে জামায়াত বেশ কিছু কৌশল নিয়ে মাঠে নেমেছে। বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সংখ্যক ভোটার আগে থেকে স্থানান্তর করেছে বলেও গুঞ্জন রয়েছে। নগর জামায়াতের কমিটি চারটি আসনের নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে। তারা এলাকা অনুযায়ী উপদল করে প্রচার চালিয়ে যাচ্ছে।

নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা চলছে
জনগণের ম্যান্ডেটের মাধ্যমে গঠিত যেকোনো সরকার আমরা মেনে নেব। যদি সংস্কার-সংক্রান্ত গণভোট পাস হয় এবং সরকার তা বাস্তবায়ন করে, তাহলে স্থিতিশীলতার স্বার্থে আমরা সহযোগিতা করব। প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেগুলো পুনর্গঠন করতে হবে। কে ক্ষমতায় আছে, তার চেয়ে ঐক্য বেশি গুরুত্বপূর্ণ।

অনেকে আমাকে বলে, চ্যাংড়া ছেলে কী করবে: এনসিপি নেতা আখতার
আখতার হোসেন বলেছেন, “স্বপ্ন দেখি উত্তরবঙ্গকে নিয়ে। স্বপ্ন দেখি গোটা বাংলাদেশকে নিয়ে। অনেকে বলে, চ্যাংড়া ছেলে কী করবে। আমিও স্বীকার করি, বয়সে চ্যাংড়া। কিন্তু ইতিহাসে চ্যাংড়া ছেলেরাই পৃথিবীর গতিপথ পরিবর্তন করেছে।”

এনসিপির ইশতেহারে সেকেন্ড রিপাবলিকসহ আর যা আছে
রাজনীতিতে নয়া বন্দোবস্তের লক্ষ্য ধরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে এনসিপি। এবারের নির্বাচনে দলটি জামায়াতের ইসলামীর সঙ্গে ১১ দলীয় নির্বাচনী ঐক্য নামে মোর্চা গড়েছে।

হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, এনসিপির নিন্দা
চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত হাসনাত আব্দুল্লাহর ওপর গত ১৬ জানুয়ারি রাতে সশস্ত্র হামলা সংঘটিত হয়েছে। এই ‘ন্যাক্কারজনক ঘটনার’ তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এবারও রাতের ভোটের শঙ্কা তৈরি হয়েছে: এনসিপি নেতা আসিফ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পাওয়ার জন্য আপিল করতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। আজ সোমবার বিকেলে ইসিতে আসেন জারা।

এনসিপি: বালুতে মুখ গুঁজে ঝড় থামানোর চেষ্টা
অতীতের কিছু হঠকারী সিদ্ধান্ত ও উগ্র কথাবার্তার জন্যই এনসিপি অনেকটা একঘরে হয়ে যায় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। শুরুতে তারা জনমনে আশা জাগালেও সেটি ধরে রাখতে পারেনি।

এনসিপির শীর্ষ নেতাদের বেশির ভাগই ব্যবসা করেন, কেউ কেউ পরামর্শ দেন
হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, এনসিপির শীর্ষ ছয় নেতার বয়স ৩০’র নিচে। নোয়াখালী-৬ আসনের প্রার্থী আবদুল হান্নান মাসুদ বাদে পাঁচ নেতাই শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বা তদূর্ধ্ব বলে উল্লেখ করেছেন।

‘ভারতের সঙ্গে চুক্তির কোনো হদিস এ সরকারের আমলে পেলাম না’
নির্বাচনমুখী রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান নানা বিতর্ক নিয়ে আলোচনা করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

ভোটারের স্বাক্ষর সংগ্রহ করছেন জারা
ঢাকা–৯ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তাসনিম জারা। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। খিলগাঁও থেকে ভিডিও করেছেন হাসান জোবায়েদ সজিব

‘পুরো সিস্টেম ফেল করবে নির্বাচনের সময়’
নির্বাচনমুখী রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান নানা বিতর্ক নিয়ে আলোচনা করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

এনসিপিতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২৯ ডিসেম্বর (২০২৫) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানানো হয়

এনসিপিতে যোগ দিলেন আসিফ, করবেন না নির্বাচন
আসন্ন নির্বাচনে অংশ নিতে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ। পরে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণাও দেন তিনি। মনোনয়নপত্রও কিনেছিলেন।

জামায়াতের সঙ্গে জোট, এনসিপির ভবিষ্যৎ কি ঝুঁকিতে?
জনমত জরিপ অনুযায়ী, আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াতের তুলনায় এনসিপি অনেকটা পিছিয়ে ছিল। বিশ্লেষকদের মতে, নির্বাচনী লড়াইয়ে টিকে থাকতে গিয়ে দলটি এখন তার নিজস্ব পরিচয় ও অভ্যন্তরীণ ঐক্য হারানোর ঝুঁকিতে পড়েছে।

দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এনসিপির আখতার
হত্যাচেষ্টা, দাঙ্গা, বেআইনি সমাবেশ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) সচিব আখতার হোসেন।



