Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এবারও রাতের ভোটের শঙ্কা তৈরি হয়েছে: এনসিপি নেতা আসিফ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৭: ৩২
এবারও রাতের ভোটের শঙ্কা তৈরি হয়েছে: এনসিপি নেতা আসিফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রার্থী যাচাই-বাছাই ও আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে নির্বাচনী প্রশাসন একটি বড় দলের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আসিফ।

এ সময় এনসিপির এই নেতা বলেন, ‘‘বিগত তিনটা নির্বাচনে আমরা দেখে এসেছি, প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব, একতরফা আচরণ, ব্যালট পূরণ করে রাতের ভোট। এ ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে, একটা সেটলমেন্টের মধ্য দিয়ে এই নির্বাচনটা হয়ে যাবে– এমন একটা শঙ্কা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে।’’

আসিফ মাহমুদ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, তা সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হবে কি না–এমন শঙ্কা আছে। আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানিয়েছি, যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব আর না থাকে।”

Advertisement
Advertisement
Advertisement

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘‘বিগত সময়ের মতো এবার নির্বাচনে জনগণকে প্রতারিত করা হলে বা এমন সম্ভাবনা তৈরি হলে, আমরা নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করব না। রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলে জনগণের অধিকার ছিনিয়ে আনব।”

এনসিপির এই নেতা বলেন, ‘‘যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যাচাই-বাছাইয়ের সময় বিধি ভঙ্গের যেই নমুনা আমরা পেয়েছি, বিশেষ করে আমাদের ৪৫টি আসনে, যেগুলোতে আমরা নির্বাচন করছি। এসব বিষয়ে আমরা নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছি।’’

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপির যে প্রার্থী আছে, অনিয়ম থাকা সত্ত্বেও তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে সাবেক এই উপদেষ্টা বলেন, ‘‘নির্দিষ্ট দলের প্রতি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করতে পেরেছি।’’

সরকারি কর্মকর্তা এবং গোয়েন্দা বাহিনীর কিছু সদস্যরা একটি নির্দিষ্ট দলের দিকে তাদের কিবলা ঠিক করে ফেলেছে অভিযোগ করে আসিফ বলেন, ‘‘জনগণের রায় দেওয়ার আগেই এমন আচরণ এবং কার্যক্রমের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের আগে নিরুৎসাহিত করা হচ্ছে। যারা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এমন আচরণ করেছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। মানুষকে নিশ্চিত করতে হবে যে, তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ রয়েছে।”

সাবেক উপদেষ্টা বলেন, ‘‘নির্বাচনের পর বলা যাবে কমিশন কতটা সার্থক। আমরা নির্বাচন কমিশনের ওপর এখন শতভাগ আস্থা রাখতে পারছি না। এটা তদের প্রমাণ করতে হবে, আস্থার জায়গা তৈরি করতে হবে।”

বিষয়: আসিফ মাহমুদজাতীয় নাগরিক পার্টিসিইসিএনসিপিঢাকাহাসনাত আবদুল্লাহনির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটরাজনীতিইসি
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।