সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বার্তাসংস্থা ডব্লিউএএম জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে এ নিয়ে মোট নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। এই প্রাণহানিগুলোর বেশিরভাগই ঘটেছে আকাশসীমায় ড্রোন বা মিসাইল প্রতিহত করার পর ওপর থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে। নিহতদের মধ্যে সশস্ত্র বাহিনীর দুইজন সদস্য রয়েছেন যারা কর্তব্যরত অবস্থায় মারা গেছেন।
নিহত বাকি ৯ জনের মধ্যে পাকিস্তানি, নেপালি, বাংলাদেশি, ফিলিস্তিনি এবং ভারতীয় নাগরিক রয়েছেন।