Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জ্বালানি নিরাপত্তায় কৌশলগত মজুত গড়ার তাগিদ বিশেষজ্ঞদের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৯: ৫৮
জ্বালানি নিরাপত্তায় কৌশলগত মজুত গড়ার তাগিদ বিশেষজ্ঞদের

জ্বালানি সংকট মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব সামাল দিতে দেশে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (স্ট্র্যাটেজিক রিজার্ভ) গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ বুধবার রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে আয়োজিত ‘মিটিগেটিং ইকোনমিক ফলআউট অফ মিডল ইস্ট ওয়ার ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “উত্তরাধিকার সূত্রে আমরা একটি ভঙ্গুর জ্বালানি খাত ও উচ্চ মূল্যস্ফীতির অর্থনীতি পেয়েছি।”

তিনি জানান, সরকার জরুরি ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং দীর্ঘমেয়াদে জ্বালানির বহুমুখীকরণ (এনার্জি মিক্স) নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে

তিনি আরও জানান, পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক ভেহিকল (ইভি) আমদানিতে শূন্য শুল্ক এবং অন্যান্য ক্ষেত্রে শুল্ক ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মূল প্রবন্ধে জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, দেশের জ্বালানি খাতের ৯৭ শতাংশের বেশি জীবাশ্ম জ্বালানিনির্ভর, যেখানে নবায়নযোগ্য জ্বালানির হার মাত্র ২.৩ শতাংশ।

তিনি আরও বলেন, দেশে গ্যাস উৎপাদন কমছে এবং আমদানিনির্ভরতা বাড়ছে, যা অর্থনীতির জন্য বড় ঝুঁকি।

জাপানের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেখানে ২০০ দিনের জ্বালানি মজুদ রাখা হয়, অথচ বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারির মজুদ ক্ষমতা ৩০ দিন থেকে কমে ১৭ দিনে নেমে এসেছে। তার ভাষায়, “স্ট্র্যাটেজিক রিজার্ভ একটি জাতির জন্য বীমা পলিসির মতো কাজ করে।

সেমিনারে জানানো হয়, গ্যাস ও বিদ্যুতের জন্য বাংলাদেশকে বছরে প্রায় ২০ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানির দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে যাওয়ায় তৈরি পোশাক খাতেও চাপ বেড়েছে।

বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল্লাহ খান জানান, জ্বালানি সংকটের কারণে গত মার্চে তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি ১৯.৩৫ শতাংশ কমেছে।

বক্তারা দ্রুত গ্যাস ও তেল অনুসন্ধান, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা কৌশল প্রণয়নের আহ্বান জানান।

বিষয়: বিজিএমইএজ্বালানিরাজধানীজ্বালানি তেলজাপানগ্যাসবিশেষজ্ঞউপদেষ্টা
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান