Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইতিহাসের প্রথম নারী চিকিৎসক কে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৩: ৪০
ইতিহাসের প্রথম নারী চিকিৎসক কে?

একবিংশ শতকে এসে আমরা যখন দেখি আফগানিস্তানের নারী শিক্ষার্থীদের মেডিকেল কলেজে পড়া বন্ধ করা হচ্ছে, কিংবা দেশে দেশে নারীর বিরুদ্ধে সহিংসতা ক্রমাগত বাড়ছে, তখন আজকের দিনটি বিশেষভাবে স্মরণ করতেই হয়।

Advertisement
Advertisement
Advertisement

আজ ২৩ জানুয়ারি, ঠিক ১৭৭ বছর আগে আজকের দিনে প্রথম একজন নারীকে মেডিকেল ডিগ্রি দেওয়া হয়। নাম তার এলিজাবেথ ব্ল্যাকওয়েল। সেদিনের জেনেভা মেডিকেল কলেজের সমাবর্তন অনুষ্ঠান এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়-সমস্ত বাধা ও সামাজিক রক্ষণশীলতাকে জয় করে প্রথম নারী হিসেবে আমেরিকায় চিকিৎসাবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন এলিজাবেথ ব্ল্যাকওয়েল।

একজন মেধাবী শিক্ষার্থী হওয়া সত্ত্বেও এলিজাবেথ কিন্তু শুরুতেই চিকিৎসাবিদ্যার পথে হাঁটেননি। তবে এক মুমূর্ষু বান্ধবীর সঙ্গে কথোপকথন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই বান্ধবী আক্ষেপ করে বলেছিলেন, তার চিকিৎসকরা সবাই পুরুষ হওয়ায় যন্ত্রণার দিনগুলো আরও অসহনীয় হয়ে উঠেছিল। প্রিয়জনের সেই আর্তনাদ এলিজাবেথকে চিকিৎসক হওয়ার এক অদম্য তাগিদ দেয়।

জেনেভা মেডিকেল কলেজে এলিজাবেথ ব্ল্যাকওয়েলের দিনগুলো মোটেও সহজ ছিল না। সহপাঠীরা তাকে পুরোপুরি এড়িয়ে চলত, এমনকি জেনেভা শহরের সাধারণ মানুষও তাকে বাঁকা চোখে দেখত। তার অধ্যাপকদের কাছে তার উপস্থিতি ছিল এক ‘অস্বস্তি’ বা ঝামেলার বিষয়। এমনকি অ্যানাটমির ক্লাসে এলিজাবেথকে উপস্থিত থাকতে বাধা দেওয়া হয়েছিল। কারণ অধ্যাপকের ধারণা ছিল, কোনো নারীর সামনে এই নিয়ে আলোচনা করা হবে অশালীন!

Advertisement
Advertisement
Advertisement

১৮৪৯ সালের সেই ঐতিহাসিক সমাবর্তন অনুষ্ঠানেও ব্ল্যাকওয়েলকে চূড়ান্ত অবমাননার শিকার হতে হয়। কলেজের ডিন তার বক্তৃতায় এলিজাবেথকে অভিনন্দন জানালেও, সমাবর্তন কর্মসূচির নোটে অত্যন্ত স্পষ্টভাবে লিখে দিয়েছিলেন যে, তিনি আশা করেন ভবিষ্যতে আর কোনো নারী যেন এই কলেজে পড়ার সুযোগ না পায়। আমেরিকার তৎকালীন চিকিৎসা মহলও এই অর্জনকে বাঁকা চোখে দেখেছিল। বস্টন মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল জার্নালে এ লেখা এক চিঠিতে এলিজাবেথের এই স্নাতক অর্জনকে একটি প্রহসন হিসেবে বর্ণনা করা হয়।

প্রতিটি ধাপে অপমানিত হয়েও এলিজাবেথ দমে যাননি। তিনি কেবল সফলভাবে স্নাতকই সম্পন্ন করেননি, বরং তার থিসিস অত্যন্ত মর্যাদাপূর্ণ বাফেলো মেডিকেল জার্নালে প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি প্রমাণ করেন যে, মেধা ও বিজ্ঞানের জগতে লিঙ্গভেদের কোনো স্থান নেই।

নারী হওয়ায় প্রতি পদক্ষেপে বৈষম্যের শিকার হয়েও এলিজাবেথ ব্ল্যাকওয়েল শুধু ডিগ্রি অর্জন বা চিকিৎসাসেবাতেই সীমাবদ্ধ থাকেননি। তিনি আমেরিকায় নারী চিকিৎসকদের প্রথম প্রজন্মকে শিক্ষিত করে তোলার ক্ষেত্রে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেন। তার প্রতিষ্ঠিত পথ ধরেই নারীরা চিকিৎসাবিজ্ঞানের মতো কঠিন পেশায় নিজেদের জায়গা করে নিতে শুরু করে।

বিষয়: আমেরিকানারীইতিহাসের এই দিনেচিকিৎসাচিকিৎসকনারী অধিকারইতিহাসনারী-পুরুষ বৈষম্য
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।