Advertisement Banner

মার্কিন জাহাজে ‘ড্রোন হামলা’ ইরানের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মার্কিন জাহাজে ‘ড্রোন হামলা’ ইরানের
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ফাইল ছবি: রয়টার্স

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে এই দাবি করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তবে মার্কিন সামরিক জাহাজ নিশানা করে ইরানের চালানো ‘ড্রোন হামলায়’ কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টাকালে এতে হামলা চালানো হয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানি জাহাজ জব্দের পর দেশটির আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জাহাজটি চীন থেকে আসছিল। বিবৃতিতে আরও বলা হয়, “আমরা সতর্ক করে দিচ্ছি যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই মার্কিন সামরিক বাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে এবং এর চরম প্রতিশোধ নেবে।”

এমন পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রর আলোচকরা পাকিস্তানে আবার বৈঠকে বসার আগেই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

সম্পর্কিত