ওমান

ওমানের উপকূলে তেলবাহী ট্যাংকারের ছড়িয়ে পড়া তেলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
ফুটো হয়ে যাওয়া একটি তেলবাহী ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ তেল ওমানের উপকূলের দিকে আসতে শুরু করেছে বলে দেশটির পরিবেশ সংস্থা নিশ্চিত করেছে। কয়েক সপ্তাহ ধরে প্রায় নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ার পর এটি কয়েক বছরের মধ্যে বিশ্বের অন্যতম ভয়াবহ তেলদূষণের ঘটনায় পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছে

ইরান যুদ্ধ নিয়ে চাপের মুখে ট্রাম্প
আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দেশে ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে ওঠা যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। এ ছাড়া, অতীতে ট্রাম্পকে সমর্থন করা গ্রামীণ এলাকাগুলোতে জ্বালানির উচ্চমূল্য এখন বড় ইস্যু হয়ে উঠেছে।

হরমুজ খুলে দেওয়া যুক্তরাষ্ট্রের শর্ত পূরণের সঙ্গে যুক্ত: ইরান
আরাঘচি বলেন, ইরানে ব্যাপক হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি এর ওপর আংশিকভাবে নির্ভর করবে।

যে ৬ শর্তে হরমুজ খুলবে ইরান
যুক্তরাষ্ট্র নিজেদের আচরণ সংশোধন না করা হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে প্রণালিটি পুনরায় চালু করতে বেশকিছু শর্ত জুড়ে দিয়েছে তেহরান।

শুধু চুক্তি হলেই হরমুজ প্রণালির জলপথ খুলবে না ইরান, কেন?
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বারবার বলেছেন, জ্বালানি সরবরাহের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ক্ষমতা ইরানকে দেওয়ার বিষয়ে তারা কখনোই সম্মত হবেন না। তবে প্রস্তাবিত চুক্তির শর্তগুলো পরিবর্তনের জন্য তারা কোনো উদ্যোগ নিয়েছেন কি না, তা স্পষ্ট নয়।

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের রুটের ভৌগোলিক সীমারেখা নিয়ে ইরান ও ওমান সমঝোতায় পৌঁছেছে। তিনি বলেন, কোনো তৃতীয় পক্ষ বাধা সৃষ্টি না করলে এ বিষয়ে দুই দেশের যৌথ ঘোষণা চূড়ান্ত করা হচ্ছে।

ওমানের সঙ্গে চুক্তি হলেও খুলবে না হরমুজ প্রণালি: ইরান
তবে যুক্তরাষ্ট্র ইরানি শর্ত মেনে নেওয়ার আভাস দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘চুক্তি প্রায় নিশ্চিত’ সংক্রান্ত মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো। তাদের মতে, চুক্তির মূল ও সংবেদনশীল বিষয়গুলোতে এখনো সমঝোতা হওয়া বাকি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে, বললেন ট্রাম্প
অ্যাক্সিওস দুই আঞ্চলিক সূত্র ও যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওমানের সম্মতিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি অন্তর্বর্তী চুক্তির কাছাকাছি পৌঁছেছে।

পাকিস্তানে তুষারধসে নিহত ১০
নির্মল পুরজা ব্রিটিশ বিশেষ বাহিনীতে গুর্খা সেনা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালে মাত্র ছয় মাসের মধ্যে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বত আরোহণ করে তিনি রেকর্ড গড়েন।

উপসাগরীয় দেশগুলোর হতাশার প্রেক্ষাপটে ইরানকে সংযত করতে পারবে কি চীন?
ওয়াশিংটন ইনস্টিটিউটের চীনবিষয়ক বিশেষজ্ঞ হেনরি টুগেনডহাট রয়টার্সকে বলেন, বেইজিংয়ের প্রধান লক্ষ্য হলো অঞ্চলের সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। কোনো এক পক্ষের প্রকাশ্য সমর্থন দিয়ে কূটনৈতিক ক্ষতির ঝুঁকি নিতে চায় না তারা।

হরমুজ ব্যবস্থাপনা নিয়ে ওমানের প্রস্তাব নাকচ করল ইরান
ইরানের ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, কৌশলগত এই নৌপথ নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব তাদের ‘অবাস্তব পরিকল্পনা’ এগিয়ে নিতে ওমানের ওপর চাপ সৃষ্টি করছে।

ইরানের কাছে হরমুজ ব্যবস্থাপনায় উপসাগরীয় দেশ সমর্থিত প্রস্তাব উত্থাপন
হরমুজ প্রণালি পরিচালনার জন্য উপসাগরীয় দেশগুলোর সমর্থিত একটি প্রস্তাব ইরানের কাছে উত্থাপন করেছে ওমান। এতে প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে স্বেচ্ছাভিত্তিক ফি নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র এবং বিষয়টি সম্পর্

হরমুজ অতিক্রমের চেষ্টা করা ৬ জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি ইরানের
ইরানের দাবি, জাহাজগুলোকে কেবল হরমুজ প্রণালির সেই নৌপথ দিয়েই চলাচল করতে হবে, যা তাদের উপকূলের কাছাকাছি এবং তাদের নিয়ন্ত্রণাধীন। এই পথ ব্যবহারকারী জাহাজের কাছ থেকে তারা ট্রানজিট ফিও আদায় করতে চায়।

মার্কিন হামলায় নিহত ভারতীয় নাবিকদের স্বজনদের আহাজারি
ওমান উপকূলে ইরান-সংশ্লিষ্ট একটি তেল ট্যাংকারে মার্কিন সামরিক অভিযানে তিন ভারতীয় নাবিক নিহ*ত হয়েছেন। ওয়াশিংটনের অবরোধ প্রচেষ্টার অংশ হিসেবে চালানো এই হামলায় নি*হতদের মধ্যে উত্তর প্রদেশের শিবানন্দ চৌরাসিয়াও রয়েছেন, যার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইরান-আমেরিকা যুদ্ধ: কোন দেশ কেমন আচরণ করল
এই যুদ্ধে মার্কিন-ইসরায়েলি জোটের পক্ষে কানাডা এবং পরোক্ষভাবে ইউরোপ অবস্থান নিলেও, রাশিয়া ও চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। উপসাগরীয় দেশগুলো নিজেদের ভূখণ্ড রক্ষা ও মার্কিন স্বার্থের দোলাচলে পড়ে ক্ষয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর পাকিস্তান ও ওমানের মতো দেশগুলো কূটনীতির মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ

হরমুজ: ভূ-রাজনীতি কেন্দ্রে ওমান, সামনে কঠিন পরীক্ষা
ওমানকে একসময় ‘মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড’ বলা হতো শান্ত ও নিরপেক্ষ ভূমিকার জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওমান কেবল আলোচনার নীরব আয়োজক হয়ে থাকতে পারছে না।

ওমান উপকূলে ভারতীয় জাহাজে ড্রোন হামলা
ওমান উপসাগরের উত্তাল জলরাশিতে ভারতীয় জাহাজ ‘এমএসভি হাজি আলি’-র ওপর রহস্যময় ড্রোন হামলা! ১৪ জন ভারতীয় নাবিক অলৌকিকভাবে রক্ষা পেলেও তলিয়ে গেছে জাহাজটি। ২০২৬ সালের এই ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে বিশ্ববাণিজ্যের অন্যতম প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কি এখন অনিরাপদ?

মাঝসমুদ্রে বিপাকে ভারতীয় জাহাজ, উদ্ধারে পাকিস্তানি নৌবাহিনী
ওমান থেকে ফেরার পথে যান্ত্রিক গোলযোগে আরব সাগরে আটকা পড়ে ভারতীয় জাহাজ এমভি গৌতম। সাতজন নাবিকের জীবন রক্ষায় এগিয়ে আসে পাকিস্তানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ কাশ্মীর। মানবিক সহায়তার পাশাপাশি জাহাজটিকে পুনরায় সচল করতে প্রয়োজনীয় কারিগরি সাহায্য দেয় পাকিস্তান।

মার্কিন জাহাজে ‘ড্রোন হামলা’ ইরানের
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে এই দাবি করা হয়।

এবার ওমানে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের
আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

