Advertisement Banner

ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ইরানের আর নেই: নেতানিয়াহু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ইরানের আর নেই: নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স থেকে নেওয়া

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার কারণে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির আর কোনো সক্ষমতা নেই।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘‘আমরা বিজয়ী হচ্ছি, আর ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত ব্যাপক মাত্রায় দুর্বল করে দেওয়া হয়েছে এবং তা পুরোপুরি ধ্বংস করা হবে।’’

নেতানিয়াহু বলেন, ‘‘যেখানে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম বানানো হয়, আমরা এখন সেই কারখানাগুলো ধ্বংস করছি। পারমাণবিক অস্ত্র তৈরির সরঞ্জাম কারখানাগুলোও আমরা গুঁড়িয়ে দিচ্ছি।’’

সম্পর্কিত