Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তাহলে কি স্থগিতই হতে চলেছে বিপিএল?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২০: ৫৭
তাহলে কি স্থগিতই হতে চলেছে বিপিএল?

বিপিএলের দুটি ম্যাচ বর্জন করেছে ক্রিকেটাররা। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় তারা। নাজমুলকে বোর্ড থেকে সরিয়ে না দিলে ক্রিকেটাররা এই বর্জন চালিয়ে যাবেন। পুরো ব্যাপারটি নিয়ে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। নিজে থেকে পদত্যাগ না করলে গঠনতন্ত্র অনুযায়ী কোনো নির্বাচিত পরিচালককে সরিয়ে দেওয়া সম্ভব নয় বোর্ডের পক্ষে। এমন অবস্থায় বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যেতে পারে। গভর্নিং কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য নাম প্রকাশ না করার শর্তে চরচাকে এমনটিই বলেছেন।

Advertisement
Advertisement
Advertisement

গভর্নিং কাউন্সিলের সেই সদস্য বলেন, ‘ক্রিকেটারা একজন বোর্ড পরিচালককে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে। এ ব্যাপারে গভর্নিং কাউন্সিলের কিছুই করার নেই। বাকি বিসিবিরও কিছু করার নেই। যাকে পদত্যাগে বাধ্য করার কথা বলা হচ্ছে, তিনি নিজে না চাইলে বোর্ড কিছুই করতে পারবে না। বোর্ড তো তাকে সব দায়িত্ব থেকে সরিয়েছে। এক ধরনের ওএসডি করার মতো করে রাখছে। আর কী করতে পারি আমরা। ক্রিকেটারদের তো এটা বুঝতে হবে। তারা যদি খেলা বর্জন করতে থাকে, তাহলে তো বিপিএল স্থগিত করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই।’

এই প্রথমবারের মতো ক্রিকেটারদের বয়কটে মাঠে গড়ায়নি বিপিএলের ম্যাচ। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা নামেননি দুপুরে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বুধবার রাতেই আল্টিমেটাম দিয়েছিল নাজমুলকে নিজের বিতর্কিত মন্তব্যের কারণে বিসিবি থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে সরিয়ে না দিলে ক্রিকেটাররা বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জন করবেন। সে অনুযায়ী মাঠে গড়ায়নি চট্টগ্রাম ও নোয়াখালী ম্যাচে। সন্ধ্যার রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচটিও মাঠে গড়ায়নি।

ক্রিকেটাররা আজ দুপুরে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবি যদি নাজমুল ইসলামকে বোর্ড থেকে বিতারিত না করে, তাহলে সব ধরনের ক্রিকেট বর্জন চালিয়ে যাবেন তারা।

Advertisement
Advertisement
Advertisement

নাজমুল ইসলাম গত কয়েকদিন ধরেই ক্রিকেটারদের নিয়ে নানা মন্তব্য করে বিতর্কিত হচ্ছেন। প্রথমে তিনি আলোচনায় আসেন তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে। এরপর তিনি বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা, এ প্রশ্নে বিতর্কিত মন্তব্য করেন। তার এসব উক্তি ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। বুধবার রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এক ভার্চুয়াল বার্তায় জানিয়ে দেন, বৃহস্পতিবার দুপুরের মধ্যে নাজমুলকে বিসিবি থেকে না সরানো হলে তারা সব ধরনের ক্রিকেট বর্জনের পথে হাঁটবেন।

বিষয়: বিসিবিক্রিকেটারকাউন্সিলবিপিএলক্রিকেট
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।