ক্রিকেটার

সাকিব মানুষ হিসেবে ‘নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা
ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

গ্যারি সোবার্স আর নেই
দুই সপ্তাহ পর তার ৯০তম জন্মদিন উদ্যাপনের কথা ছিল। কিন্তু সে সময় আর পেলেন না স্যার গ্যারি সোবার্স। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি, যাকে সর্বকালের সেরা ক্রিকেটার মানেন অনেকেই, আজ বার্বাডোজে নিজ বাড়িতে মারা গেলেন।

কাউন্টি অভিষেকেই ম্যাচসেরা হাসান মাহমুদ
হাসান মাহমুদ বলেছেন, “এটা দারুণ ব্যাপার। পাঁচ উইকেট নিয়েছি, দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার ছিল না। কাউন্টি ক্রিকেট শেখার মঞ্চ। আমি তাই এখানে খেলে বোলার হিসেবে নিজেকে যতটা পারি, সমৃদ্ধ করার চেষ্টা করব।”

স্থানীয় লোকজন না থাকলে অন্য কিছু হতে পারত: ক্রিকেটার নাঈম
চট্টগ্রামের লালখান বাজার এলাকায় পুলিশ সদস্যরা যখন তাকে আটকে মারধর করছিল, তখন স্থানীয় লোকজন এগিয়ে না আসলে আরও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্রিকেটার নাঈম হাসান।

শুধু টেস্ট খেলেন বলেই নাঈমের এই দশা?
এই যখন বাস্তবতা, তখন আগামীতে কে চাইবে শুধু টেস্ট খেলতে? তামিম ইকবালের বোর্ডকে দিতে হবে এই প্রশ্নের উত্তর আর সরকারকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। কেবল তাহলেই তরুণরা টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে চাইবেন।

বিসিবির সভাপতি নির্বাচিত তামিম ইকবাল
ভাপতি। ব্যাপারটা অবশ্য অনুমিতই ছিল। বাকি ছিল নির্বাচনের আনুষ্ঠানিকতাটা। আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

কেন তালহা জুবায়েরই বাংলাদেশের সেরা পছন্দ?
এত বড় দায়িত্ব তিনি পাওয়ার যোগ্য কিনা, সেটা সময়ই বলে দেবে। তবে তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়াতে যে হাহাকার হচ্ছে দর্শকদের একটি মহলের, সেটা মোটেও যৌক্তিক নয়।

৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আলোচনায় ছিলেন দলে ফেরার। শেষ পর্যন্ত সেটা না হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে রাখা হয়েছে প্রথম দুই ম্যাচের ওয়ানডে দলে।

ঢাকা প্রিমিয়ার লিগে আরও এক রাউন্ড, ফিরছে জাতীয় দলের ক্রিকেটার
আগামী শনিবার ঢাকার ছয়টি ভেন্যুতে মাঠে নামবে ১২টি দল।

নাহিদের ‘রিভার্স সুইং’ বিস্মিত করেছে নাজমুলকেও
এই ম্যাচে প্রথম ইনিংসে ছন্দে ছিলেন না নাহিদ। রানও দেন বেশ। তবে দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় স্পেলে চার উইকেট নিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট, যা বাংলাদেশকে এনে দেয় ১০৪ রানের জয়।

বিশ্বকাপে না খেলার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি
কমিটিতে উল্লেখযোগ্য সদস্য হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তার সঙ্গে আরও আছেন তদন্ত কমিটির প্রধান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. ওলি উল্লাহ।

নাসির-তামিমার বিরুদ্ধে মামলার রায় ১০ জুন
মামলায় বলা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও বাদী রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। কিন্তু রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলা অবস্থাতেই ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেন।

‘১-২টা ম্যাচ জিতলেই ভাবি, খুব বড় কিছু করে ফেলেছি’
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুমানা আহমেদ সম্প্রতি চরচার সঙ্গে কথা বলেছেন নারী ক্রিকেটারদের নিরাপত্তা, সিনিয়র খেলোয়াড়দের প্রতি অসম্মানসহ কয়েকটি বিষয়ে।

‘কালচারটাই এমন হয়ে গেছে তাই সুস্থ ক্রীড়াঙ্গন পাচ্ছি না’
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুমানা আহমেদ সম্প্রতি চরচার সঙ্গে কথা বলেছেন নারী ক্রিকেটারদের নিরাপত্তা, সিনিয়র খেলোয়াড়দের প্রতি অসম্মানসহ কয়েকটি বিষয়ে।

‘অনেক মেয়ে ভয়ে ক্রিকেটে আসছে না’
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুমানা আহমেদ সম্প্রতি চরচার সঙ্গে কথা বলেছেন নারী ক্রিকেটারদের নিরাপত্তা, সিনিয়র খেলোয়াড়দের প্রতি অসম্মানসহ কয়েকটি বিষয়ে।

ক্রিকেটারদের খুশি করলেন তামিম, খুশিটা স্থায়ী হবে তো!
ঘড়ির কাঁটায় তখন সময় সকাল ১০টা। সভাপতি হিসেবে বিসিবিতে এলেন তামিম ইকবাল। আগের রাতেই নিয়েছেন এডহক কমিটির দায়িত্ব। প্রধান ফটক খুলে দিতেই একদল সমর্থক প্রবেশ করলেন ‘তামিম’,‘তামিম’ স্লোগানে।

ক্রিকেট ও রাজনীতি কি একই সঙ্গে চালিয়ে যাবেন সাকিব?
সাকিবের রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও এই মুহূর্তে রয়েছে অনিশ্চয়তার মুখে। তার বিরুদ্ধে রয়েছে হত্যাসহ আরও কয়েকটি মামলা।

সাকিবের ‘ভাগ্য নির্ধারণ’ কবে?
সরকার পতনের পর ভারত ও পাকিস্তানের মাটিতে দুটি সিরিজ খেলেছিলেন কিছুটা নীরবেই। তবে এরপর তাকে বাংলাদেশ দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। কার্যত সেখানেই দেশের ক্রিকেটে সাকিবের শেষটা দেখে ফেলেছিলেন অনেকেই।

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের জামিন মঞ্জুর
এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে আসামি তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। তবে তরুণী রাজি না হলে তাকে বিয়ের জন্য ফুঁসলিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করেন। এক পর্যায়ে গত বছরের ৩১ জানুয়ারি তাকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নেন।

আসলে কোন পথে চলছে বাংলাদেশের ক্রিকেট?
সব মিলিয়ে দেশের ক্রিকেট এই মুহূর্তে যে অস্থির সময় পার করছে, এমনটা অতীতে কখনো হয়নি বলে মনে করেন অনেকেই। এই অবস্থা থেকে উত্তরণের আপাতত কোনো রাস্তাও দেখা যাচ্ছে না বা বিসিবি সেই রাস্তা খুঁজে বের করতে পারছে না।



