চরচা ডেস্ক

দীর্ঘ প্রায় এক দশক পর চীন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আলোচনা চমৎকার হয়েছে। তবে তাইওয়ান প্রশ্নে প্রসঙ্গ ঘুরিয়ে বলেন, ‘চীন খুবই সুন্দর’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বৈঠকের পর চীনের টেম্পল অব হেভেন পরিদর্শনে যান ট্রাম্প। সেখানে পাশাপাশি হাঁটেন দুই প্রেসিডেন্ট।
এরপর আলোচনা কেমন চলছে–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘চমৎকার’। আরেক সাংবাদিক তাইওয়ান প্রসঙ্গে জানতে তিনি প্রশ্নটি এড়িয়ে যান। ট্রাম্প প্রসঙ্গ ঘুরিয়ে বলেন, “চমৎকার জায়গা, অবিশ্বাস্য, চীন খুবই সুন্দর।”
তাইওয়ান নিয়ে আবারও প্রশ্ন করা হলে ট্রাম্প কোনো জবাব না দিয়ে সামনে তাকিয়ে থাকেন, একইভাবে নীরব থাকেন সি চিনপিংও। তৃতীয়বার একই প্রশ্ন করা হলে দুই নেতা মন্দিরের সিঁড়ির দিকে চলে যান।
আগামীকাল ১৫ মে ট্রাম্পের বেইজিং ছাড়ার কথা রয়েছে। প্রেসিডেন্টের এই সফরে এয়ার ফোরস ওয়ানে তার সঙ্গী হয়েছেন মার্কিন শিল্পের বেশ কয়েকজন দিকপাল। তাদের মধ্যে রয়েছেন প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক, এনভিডিয়ার জেনসেন হুয়াং এবং বোয়িং-এর কেলি অর্টবার্গ।
চীনে এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে. যখন ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এবং চীনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা প্রশ্নে এক জটিল সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে।

স্বচ্ছতা বাড়ানো ও স্বার্থের সংঘাত এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সেবাদানকারী প্রতিষ্ঠানের অর্থায়নে দেশি-বিদেশি প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিতে পারবেন না।