Advertisement Banner

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
নূর মোহাম্মদ। ছবি: সংগৃহীত

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে গতকাল রাতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নূর মোহাম্মদকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি। ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায়ও তিনি সন্দেহভাজন আসামি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে নূর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন তিনি।

সম্পর্কিত