Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রে ‘নো-কিল’ পশু আশ্রয়কেন্দ্রে ১১৭ কুকুরের মরদেহ উদ্ধার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১২: ৫৮
যুক্তরাষ্ট্রে ‘নো-কিল’ পশু আশ্রয়কেন্দ্রে ১১৭ কুকুরের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফরচুনা শহরের প্রাণী হত্যা না করার (নো কিল) নীতি অনুসরণ করা একটি পশু আশ্রয়কেন্দ্রের প্রাঙ্গণ থেকেই ১১৭টি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অনেক কুকুরের শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

হামবোল্ট কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিরান্ডাস রেসকিউ অ্যানিমেল স্যাংচুয়ারিয়ের খোলা মাঠ খনন করে এসব মরদেহ পাওয়া গেছে। সেখানে প্রায় ৬০০টি কুকুরের গলার বেল্টও (কলার) উদ্ধার করা হয়েছে।

এর আগে আশ্রয়কেন্দ্রটি থেকে শত শত প্রাণী নিখোঁজ হওয়ার ঘটনা সামনে আসার পর সম্ভাব্য প্রতারণা ও প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে তদন্ত শুরু করেছিলেন কর্মকর্তারা।

Advertisement
Advertisement
Advertisement

কুকুরের মরদেহ উদ্ধারের আগে আশ্রয়কেন্দ্রটির মালিক ও পরিচালনাকারী শ্যানন মিরান্ডা এক অনলাইন বিবৃতিতে বলেন, এ ঘটনায় গণমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আশ্রয়কেন্দ্রটির অসম্পূর্ণ এবং কিছু ক্ষেত্রে ভুল চিত্র তুলে ধরা হয়েছে। তবে চলমান তদন্তে শ্য্যানন মিরান্ডার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে মানুষ মরছে বেশি, কেন?Albuquerque,_New_Mexico

হামবোল্ট কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, গত এপ্রিল মাসে আশ্রয়কেন্দ্রটির বিরুদ্ধে প্রাণী নির্যাতন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা, প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগ সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর তারা তদন্ত শুরু করে।

তদন্তে জানা গেছে, ২০২৫ সালের শুরুতে এই আশ্রয়কেন্দ্রে ৯০০টি প্রাণী আনা হয়েছিল। কিন্তু এর মধ্যে মাত্র ১১৬টি প্রাণী দত্তক দেওয়া হয়েছে। ফলে ৭০০টিরও বেশি প্রাণীর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান শেরিফ উইলিয়াম হনসাল।

আজ শুক্রবার শেরিফের কার্যালয় জানায়, উদ্ধার হওয়া ৭০টি কুকুরের দেহে এক্স-রে পরীক্ষা করে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, অনেক কুকুরের মৃত্যু গুলিবিদ্ধ হওয়ার কারণেই হয়েছে।

শেরিফের কার্যালয় আরও জানিয়েছে, মৃত কুকুরগুলোর বেশিরভাগের শরীরে মাইক্রোচিপ ছিল। এখন সেই মাইক্রোচিপের তথ্য পরীক্ষা করে কুকুরগুলোর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

বিষয়: মরদেহপ্রাণীক্যালিফোর্নিয়াযুক্তরাষ্ট্রকুকুর
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক