Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সর্বশেষ

সিলেটে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বন্দুক, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৩: ৪৩
সিলেটে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বন্দুক, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ভারত সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযানে একটি একনলা বন্দুক, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ রোববার (২৮ জুন) ভোরে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ বাহিনী সোনাসার ব্রিক ফিল্ড এলাকায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Advertisement
Advertisement
Advertisement

শনিবার রাত প্রায় ১০টার দিকে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিয়াবাইল বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকার অধীন বড়ঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানটি শূন্যরেখা (জিরো লাইন) থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত।

বিজিবির ধারণা, উদ্ধার হওয়া এসব অস্ত্র ও বিস্ফোরক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করা হয়েছিল।

বিজিবি জানায়, গোয়েন্দা নজরদারি জোরদার, নিয়মিত অভিযান এবং কঠোর সতর্কতার মাধ্যমে মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য চোরাচালান সামগ্রী সীমান্ত দিয়ে প্রবেশ ঠেকানোর চলমান কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিষয়: অস্ত্রবাংলাদেশসীমান্তসিলেটসিলেট বিভাগভারতজকিগঞ্জ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • প্রতারণা করে জুলাই শহীদ হতে চাইলে ১০ লাখ জরিমানা: ইশরাক

    প্রতারণা করে জুলাই শহীদ হতে চাইলে ১০ লাখ জরিমানা: ইশরাক

    প্রতারণার মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদ হিসেবে গেজেটভুক্ত হওয়ার চেষ্টা করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

  • ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমল সোনার দাম

    ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমল সোনার দাম

    নতুন নির্ধারিত দরে, এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

  • ৬ জেলায় বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা

    ৬ জেলায় বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা

    আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে বগুড়া, নওগাঁ, জামালপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত, বজ্রসহ বৃষ্টি অথবা বৃষ্টিপাত হতে পারে।

  • এই মুহূর্তে ১৫ কোটি মানুষ চরম তাপপ্রবাহে: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক

    এই মুহূর্তে ১৫ কোটি মানুষ চরম তাপপ্রবাহে: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, “পৃথিবীর মধ্যে ইউরোপই সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। এখানে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে তাপমাত্রা বাড়ছে।”