সিলেট বিভাগ

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবার অস্ত্র উদ্ধার
অভিযানে সীমান্ত পিলার ১৯৭৮ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

‘আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’
অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে বলে জানিয়েছেন দিরাই-শাল্লা (সুনামগঞ্জ-২) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী। নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, “আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র।”

সুনামগঞ্জের বাউসা-কেশবপুরে কেন আতঙ্কে মানুষ?
স্থানীয়দের অনেকেই আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা আর আশ্বাস চাই না, চাই স্থায়ী সমাধান। আমাদের ঘরবাড়ি, মসজিদ, বিদ্যালয় ও কৃষিজমি রক্ষায় এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। নয়তো অচিরেই বাউসা-কেশবপুর গ্রামের নাম শুধু মানচিত্রে থাকবে, বাস্তবে থাকবে না।”

সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মৃত্যু বেড়ে ১১৮
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সিলেটের পাঁচটি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ প্লাটুন মোতায়েন করা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জাকির হোসেন সাংবাদিকদের জানান, ওসমানীনগর, জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজ

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। পরিস্থিতি শান্ত থাকায় আজ বৃহস্পতিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সারফরাজ এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করেন। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তাসংস্থা ইউএনবি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি-ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ বুধবার হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশে বলা হয়, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর

শাবিপ্রবি শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের ২ নেতা বহিষ্কার, ক্যাম্পাসেও নিষিদ্ধ
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে অনলাইনে অনুষ্ঠিত সাস্টের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম।

সিলেটে খনন হচ্ছে নতুন তিনটি কূপ, ৩ কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা
পেট্রোবাংলার অধীন রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির উৎপাদিত জ্বালানি তেল বর্তমানে দেশের পেট্রোলের ৩০-৩৫ শতাংশ, অকটেনের ১২-১৫ শতাংশ, ডিজেলের প্রায় ৯ শতাংশ এবং কেরোসিনের প্রায় ২ শতাংশ চাহিদা পূরণে ভূমিকা রাখছে।

দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার সতর্কবার্তা
এফএফডব্লিউসি জানায়, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

চার বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
সোমবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ৪৮ ঘণ্টার এক বুলেটিনে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী (২৪ ঘণ্টায় ৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সিলেটে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বন্দুক, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ বাহিনী সোনাসার ব্রিক ফিল্ড এলাকায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আদিবাসী তরুণদের নেতৃত্বে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ইউনেসকো-ক্রিহ্যাপ
ইউনেসকো, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্র (ক্রিহ্যাপ) এবং অনুবাদ-এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরও ৫৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি
দলটি জানিয়েছে, তারা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কৃত করা হয়েছে।


