Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

আদিবাসী তরুণদের নেতৃত্বে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ইউনেসকো-ক্রিহ্যাপ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৬, ২০: ১৩
আদিবাসী তরুণদের নেতৃত্বে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ইউনেসকো-ক্রিহ্যাপ

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী একটি কর্মশালা শেষ হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইউনেসকো, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্র (ক্রিহ্যাপ) এবং অনুবাদ-এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনেসকোর ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

১৭-২১ মে ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় সিলেট বিভাগের তিনটি সম্প্রদায়—বিষ্ণুপ্রিয়া, মেইতেই এবং চা-জনগোষ্ঠী থেকে ১৫ জন আদিবাসী তরুণ অংশ নেন। কর্মশালার মাধ্যমে তারা সাংস্কৃতিক ঐতিহ্যের কমিউনিটিভিত্তিক তালিকাকরণে ব্যবহারিক দক্ষতা অর্জন করেন। এর মধ্যে রয়েছে মৌখিক ঐতিহ্য, সাংস্কৃতিক চর্চা, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং আদিবাসী জ্ঞানব্যবস্থার নথিভুক্তকরণ।

Advertisement
Advertisement
Advertisement

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি ও অফিস প্রধান ড. সুসান ভাইজ বলেন, “তরুণেরা শুধু ভবিষ্যতের ঐতিহ্য সংরক্ষণকারী নয়, তারা বর্তমান সময়েরও সক্রিয় সাংস্কৃতিক অংশীদার। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা কমিউনিটিভিত্তিক তালিকাকরণ, সাক্ষাৎকার গ্রহণ, অডিওভিজ্যুয়াল ডকুমেন্টেশন, নৈতিক গবেষণা পদ্ধতি এবং অবহিত সম্মতি প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক দক্ষতা অর্জন করবে। এই পুরো প্রক্রিয়ায় কমিউনিটির ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন ক্রিহ্যাপের মহাপরিচালক ঝাং জিং। তিনি বলেন, “সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। কমিউনিটিভিত্তিক তালিকাকরণ ও নথিভুক্তকরণে তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই কর্মশালা আদিবাসী তরুণদের নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের সক্রিয় রক্ষক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।”

কর্মশালাটি পরিচালনা করেন ইউনেস্কো স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ ড. আলেকজান্দ্রা ডেনেস এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশিক্ষক রিফাত মুনিম। কারিগরি সেশন এবং শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মাঠপর্যায়ের কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রবীণ ব্যক্তি, সাংস্কৃতিক অনুশীলনকারী এবং কমিউনিটির সদস্যদের সঙ্গে সরাসরি কাজ করেন। তারা নিজেদের সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদান শনাক্ত, নথিভুক্ত এবং খসড়া তালিকা প্রস্তুত করেন। পাশাপাশি কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মশালাটি অংশগ্রহণকারীদের নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে আরও গভীরভাবে জানার এবং বিভিন্ন সম্প্রদায়ের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে।

কমলগঞ্জের বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের অংশগ্রহণকারী তৃষা সিনহা বলেন, “এই কর্মশালার মাধ্যমে আমি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছি কেন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য নথিভুক্ত ও সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ।”

চা-জনগোষ্ঠীর অংশগ্রহণকারীদের জন্যও এই অভিজ্ঞতা ছিল সমান অর্থবহ। কমলগঞ্জের শমশেরনগরের চা-জনগোষ্ঠী থেকে অংশগ্রহণকারী জিয়ানা মাদ্রাজি বলেন, “এই কর্মশালা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার গল্প তুলে ধরার পাশাপাশি অন্য সম্প্রদায়ের কাছ থেকেও শেখার সুযোগ তৈরি করেছে।”

বিষয়: শ্রীমঙ্গলকর্মশালাবিজ্ঞপ্তিইউনেসকোসিলেট বিভাগমৌলভীবাজার
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল