
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
বকুল খান, মাদ্রিদ, স্পেন

স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি টলেডো প্রদেশের কেজালেগাস লেকের মনোরম পাড়ে আনন্দঘন এই বনভোজন ও মিলনমেলা আয়োজন করা হয়।
দিনব্যাপী এই মিলনমেলায় সংগঠনের নেতা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লেকের পাড়ে সবাই আনন্দ-উচ্ছ্বাস, আড্ডা ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক। যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাউসার হোসেন টিপু ও সাংগঠনিক সম্পাদক সহিদ ওয়াসির।

বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল মুজাক্কির, আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপদেষ্টা কাইয়ুম আহমুদ সেলিম, আব্দুর রশিদ, সাঈদ মিয়া, ব্যবসায়ী আব্দুল মতিন, রিপন মিয়া, আবু তাহের মিসবাহ ও শুকুর আলী প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্বাসউদ্দীন, সহসভাপতি বেলাল আহমদ, খায়রুজ্জামান জামান, সিনিয়র সহ সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহিদ ওয়াসির, প্রচার সম্পাদক আলামিন ও ধর্ম সম্পাদক আব্দুল জব্বার তালুকদার প্রমুখ।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই বনভোজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন স্পেনের এই মিলনমেলা প্রবাসী সিলেটিদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।