
গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কে কেএফসির গলিতে এ ঘটনা ঘটে। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণও ঘটেছে।
ভারতের এই দলের সবচেয়ে বিপজ্জনক দুই ব্যাটসম্যানের একজন ফিরলেন দ্রুতই। শেফালি ভার্মাকেও বারবার সমস্যায় ফেললেন বোলাররা, তবে হতাশ করলেন ফিল্ডাররা। একের পর এক ক্যাচ মিস করে ভারতকে চাপে ফেলার সুযোগ নষ্ট করলেন তারা। শেফালি করলেন ফিফটি, ভারত পেল বিশাল স্কোর। রান তাড়ায় ব্যাটসম্যানরা যেন সামান্যতম লড়াইয়ের চেষ্টাই করতে চাইলেন না। খালি হাতেই তাই আসর শেষ হল বাংলাদেশের মেয়েদের।
নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ১৫০ রানের টার্গেটে কুড়ি ওভার ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১০৯ রান করতে পেরেছে নিগার সুলতানার দল।
অথচ ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ভারতের বিপক্ষে সব বিভাগে সেরাটা উজাড় করে দিবেন তারা। বোলাররা অবশ্য তাদের কাজটা করেছিলেন ঠিকঠাকই। আক্রমণে এসেই তারকা ওপেনার স্মৃতি মান্ধানাকে মাত্র ২ রানে ক্যাচে ফেরান স্বর্ণা আক্তার।
১০ রানের মধ্যেই দুইবার ক্যাচ দিয়েছিলেন শেফালি, কিন্তু দুইবারই ফিল্ডারদের ব্যর্থতায় বেঁচে যান তিনি। ৫০ রানে আরও একবার নতুন জীবন পান তিনি। এক শেফালির তিন ক্যাচ মিসের পাশাপাশি এদিন রান আউটের সহজ সুযোগও মিস করেছে বাংলাদেশ।
ভারতের মত দলের বিপক্ষে এত ভুল করে পার পাওয়া যায় বা। শেফালির ৬৪ রানের পরও ভারতের ইনিংসে ১৫০ পার হয়নি মূলত স্পিনারদের দৃঢ়তায়।
তবে ফিল্ডারদের পর তাদের চূড়ান্ত হতাশ করেন ব্যাটসম্যানরা। সেমিফাইনাল ম্যাচ, হারলেই বিদায়, এমন সমীকরণেও একজনের মাঝেও দেখা যায়নি জয়ের তাড়না। রয়েসয়ে ব্যাট করেছেন প্রায় সবাই।
টপ অর্ডারের চারজনই দুই অঙ্কের ঘরে গেলেও কেউই পারেননি কার্যকর ইনিংস খেলতে। ফর্মে থাকা সোবহানা মোস্তারি তিনে নেমে ২৪ বলে ১৮ করে দলের ওপর চাপ বাড়ান। অভিজ্ঞ নিগার ১৯ রান করতে বল খেলেন ১৭টি।
শেষের দিকে স্বর্ণা আক্তার ২২ রানের ক্যামিও না খেললে দলীয় স্কোর ১০০ পার করাটাই কঠিন হয়ে যেত বাংলাদেশের জন্য।

গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কে কেএফসির গলিতে এ ঘটনা ঘটে। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণও ঘটেছে।

পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
পাবনা সদর উপজেলার দাশপাড়া গ্রামে শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, মৃতদের মধ্যে দুজন ভাই-বোন। মৃত শিশুরা হলো—পাবনা সদর উপজেলার দাশপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও ম

হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে সৌদি যুবরাজের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়ে

১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!
হুবিঙ্গারের মতে, শীর্ষ প্রতিষ্ঠানগুলো চেষ্টা চালালেও সুপারইন্টেলিজেন্স সুরক্ষায় এখনও কার্যকর কোনো নীতিমালা বা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে পারেনি। অতীতে ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটা জানিয়েছে যে তাদের স্বাধীন এআই এজেন্টগুলো ইতিমধ্যেই বেশ কিছু সাইবার হামলার সঙ্গে যুক্ত ছিল।