Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এপস্টেইন তো মারাই গেছেন, তার ‘বান্ধবী’ কী বলছেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৩২
এপস্টেইন তো মারাই গেছেন, তার ‘বান্ধবী’ কী বলছেন?

মার্কিন হাউজ ওভারসাইট কমিটির সামনে ভার্চুয়ালি উপস্থিত হয়েও মুখ খুললেন না দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার টেক্সাসের কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন এপস্টেইনের ‘বান্ধবী’।

Advertisement
Advertisement
Advertisement

তবে নিজের বিরুদ্ধে সাক্ষ্য না দেওয়ার সাংবিধানিক অধিকার (পঞ্চম সংশোধনী) ব্যবহার করে প্রায় সব প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এই নারী।

রিপাবলিকান কমিটির চেয়ারম্যান জেমস কোমার ম্যাক্সওয়েলের এই অবস্থানে হতাশা প্রকাশ করে শুনানি শেষে বলেন, “যেমনটা ধারণা করা হয়েছিল, ম্যাক্সওয়েল পঞ্চম সংশোধনী ব্যবহার করেছেন। এটি অত্যন্ত হতাশাজনক। আমাদের কাছে তার এবং এপস্টেইনের অপরাধ ও সম্ভাব্য সহ-ষড়যন্ত্রকারীদের নিয়ে অনেক প্রশ্ন ছিল। আমরা আমেরিকান জনগণের জন্য সত্য এবং ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে চেয়েছিলাম।”

অন্যদিকে, ডেমোক্র্যাটিক প্রতিনিধি মেলানি স্ট্যানসবারি অভিযোগ করেছেন, ম্যাক্সওয়েল এই শুনানির সুযোগটিকে তার নিজের ‘ক্ষমার’ প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

ম্যাক্সওয়েলের আইনজীবী ডেভিড অস্কার মার্কাস সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে দাবি করেছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প ম্যাক্সওয়েলকে ক্ষমা করেন, তবেই তিনি ‘সম্পূর্ণ এবং সততার সাথে’ কথা বলতে প্রস্তুত। একমাত্র ম্যাক্সওয়েলই এই ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারেন।

এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন এপস্টেইনের ভুক্তভোগীরা। কমিটির কাছে পাঠানো এক চিঠিতে তারা জানান, ম্যাক্সওয়েল দীর্ঘকাল ধরে প্রভাবশালী ব্যক্তিদের নাম গোপন করে আসছেন। তাকে কোনো প্রকার বিশেষ সুবিধা দেওয়া হলে তা ভুক্তভোগীদের জন্য বিপর্যয়কর হবে।

হোয়াইট হাউজ ইতোপূর্বেই জানিয়েছে, ম্যাক্সওয়েলের ক্ষমার ব্যাপারে কোনো আলোচনা চলছে না।

শুনানিতে ডেমোক্র্যাটিক প্রতিনিধি রো খান্না ম্যাক্সওয়েলকে ডোনাল্ড ট্রাম্প এবং বিল ক্লিনটনের সঙ্গে জেফরি এপস্টেইনের সামাজিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করার পরিকল্পনা করেছিলেন।

এর আগে, ম্যাক্সওয়েলের নিরবতার মধ্যেই বিচার বিভাগ জেফরি এপস্টেইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নতুন নথি অবমুক্ত করেছে।

বিষয়: বিচারকডোনাল্ড ট্রাম্পজেফরে এপস্টেইনআইনআদালত
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।