ads

চকবাজারে পলিথিন কারখানায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
চকবাজারে পলিথিন কারখানায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় একটি পলিথিন কারখানায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ সাইফুল (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুলতান হাওলাদারের ছেলে সাইফুলের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা এলাকায়। চকবাজারের কামালবাগ এলাকায় ওই পলিথিন কারখানায় কাজ করতেন এবং সেখানেই বসবাস করতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা খোকন জানান, সাইফুল কারখানায় মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত