Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বেশি দামে জ্বালানি কিনতে আমেরিকানদের প্রস্তুত থাকার আহ্বান ট্রাম্পের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২০: ১৮
বেশি দামে জ্বালানি কিনতে আমেরিকানদের প্রস্তুত থাকার আহ্বান ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের গার্ডেন সিটিতে ডেভিড এস ম্যাক সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড ইন্টেলিজেন্সে বক্তব্য দিচ্ছেন। ১৪ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে “অত্যন্ত খারাপ” আখ্যায়িত করে বলেছেন, যুদ্ধের কারণে আমেরিকানদের আরও কিছুদিন জ্বালানির বেশি দাম দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ইরানের সঙ্গে সংঘাত অব্যাহত থাকায় ট্রাম্প আমেরিকানদের কিছুটা বেশি দামে পেট্রল কিনতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, “পেট্রলের জন্য সামান্য একটু বেশি দাম দেওয়া”, একটি দেশকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য মূল্য দেওয়ার মতো বিষয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে তার উল্লেখ করা কারণগুলোর মধ্যে এটি অন্যতম।

মূল্যস্ফীতি বাড়িয়ে এবং ভোটারদের হতাশ করে এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ছিল প্রায় ৪ দশমিক ০৮ ডলার, যা এক বছর আগের তুলনায় ২৯ শতাংশ বেশি বলে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রিপাবলিকান ট্রাম্প পুনর্নির্বাচনের প্রচারণায় জ্বালানি খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা নভেম্বরের কংগ্রেস নির্বাচনে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছে।

শুক্রবার অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১ ডলার বেড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি আজ শনিবার ভোরে এক্সে লিখেছেন, “এই প্রণালি কেবল ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ হবে। যতক্ষণ না আপনারা পরাজয়ের বাস্তবতা মেনে নিচ্ছেন এবং কল্পনায় ডুবে থাকা বন্ধ করছেন, ততক্ষণ ইরান অবরোধ কার্যকর করতে থাকবে।”

হরমুজকে ‘খুব শিগগিরই’ মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্পstrait of hormuz

ঘারিবাবাদি বলেন, “একটি টুইট বা বিমানবাহী রণতরী দিয়ে, কোনো আদেশ জারি করে কিংবা নির্বাচনী ভাষণ দিয়ে হরমুজ প্রণালি দখল করা যায় না।”

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু করার সিদ্ধান্ত তেহরান এখনো নেয়নি। আজ শনিবার প্রকাশিত ইরানি সংবাদমাধ্যম শাহরারা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করতে হলে ওয়াশিংটনকে প্রণালিটি নিয়ে ইরানের নির্ধারিত শর্তগুলো মেনে নিতে হবে।

এদিকে ইরানের কঠোর অবস্থানের মধ্যেও দেশটির অর্থনীতিতেও এর ক্ষতিকর প্রভাব পড়ার লক্ষণ দেখা যাচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দেশটিতে উচ্চ মূল্যস্ফীতির জন্য ইরানের বন্দরগুলোর ওপর আমেরিকান অবরোধ এবং দেশটির তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন।

বিষয়: যুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্যআমেরিকাপ্রেসিডেন্টজ্বালানি তেলনির্বাচনমূল্যস্ফীতিতেলডোনাল্ড ট্রাম্পপররাষ্ট্রমন্ত্রীইরানহরমুজ প্রণালি
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।