Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আমেরিকা ভেনেজুয়েলায় বিমান হামলার মহড়া দিচ্ছে: ওয়াল স্ট্রিট জার্নাল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫৭
আমেরিকা ভেনেজুয়েলায় বিমান হামলার মহড়া দিচ্ছে: ওয়াল স্ট্রিট জার্নাল

ভেনেজুয়েলায় পরিকল্পিত বিমান হামলা চালানোর জন্য কয়েক সপ্তাহ ধরে মহড়া দিয়ে আসছে আমেরিকা। গত শনিবার মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার উদ্ধৃতি এবং ফ্লাইট-ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে পত্রিকাটি এ তথ্য জানায়।

Advertisement
Advertisement
Advertisement

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরো সরকারের বিরুদ্ধে ‘নার্কোটেররিস্ট’ কার্টেল পরিচালনার অভিযোগ এনেছেন। গত শনিবার তিনি ঘোষণা দেন, ভেনেজুয়েলার আকাশসীমা “সব এয়ারলাইন, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের” জন্য বন্ধ করে দেওয়া হবে।

এই হুমকি আসে ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর সমাবেশের মধ্যে। ওই এলাকায় ট্রাম্পের নির্দেশে সেপ্টেম্বর থেকে কথিত মাদক-পাচারকারী অভিযোগ তুলে ২০টিরও বেশি জাহাজে হামলা চালানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
ভেনেজুয়েলায় অভিযানের জল্পনা বাড়ছেGlobalPolitics

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের গোপন ফোনালাপে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বলেছেন, তিনি পদত্যাগ না করলে তাকে অপসারণের কথা বিবেচনা করবেন। যদিও কোনো পক্ষই আলোচনাটি হয়েছে বলে নিশ্চিত করেনি।

ট্রাম্প এর আগে মাদুরোকে বলপ্রয়োগে ক্ষমতাচ্যুত করার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। গত আগস্টে আমেরিকা মাদুরোর গ্রেপ্তারের জন্য পুরস্কারের অংক বাড়িয়ে ৫ কোটি ডলার করে।

ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার তাদের বিমানকে লক্ষ্য করে দেওয়া এই হুমকিকে ‘ঔপনিবেশিক’ আগ্রাসন হিসেবে নিন্দা জানায়। দেশটি বলছে, এটা আন্তর্জাতিক আইনে একেবারেই অবৈধ। মাদুরো সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছেন।

ভেনেজুয়েলা সরকার কার্টেলকে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, ট্রাম্প মাদক পাচার দমনের অজুহাতে দেশটিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনের চেষ্টা করছেন।

বিষয়: আমেরিকামানব পাচারডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্টযুক্তরাষ্ট্রপররাষ্ট্রমন্ত্রীভেনেজুয়েলা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।