চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে।
আজ বুধবার বিকেলে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
সাংবাদিকদের আখতার আহমেদ বলেন, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এই ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।
এর আগে বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিটিভি ও বাংলাদেশ বেতারে তার ভাষণ রেকর্ড করা হয়।
এ বিষয়ে আগেই বিটিভি ও বাংলাদেশ বেতারকে অবহিত করে চিঠি দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।