Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মানবাধিকার দমনে আরও কঠোর ইরান, বাড়ছে মৃত্যুদণ্ড: আর্টিকেল ১৯

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৫: ১৫
মানবাধিকার দমনে আরও কঠোর ইরান, বাড়ছে মৃত্যুদণ্ড: আর্টিকেল ১৯
সম্প্রতি ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। ছবি: সংগৃহীত

সম্প্রতি ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার ‘উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায়’ নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯। সংস্থাটির দাবি, শুধু জুন মাসেই ১০৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী। গত বছরের একই সময়ের তুলনায় এটি ১০ শতাংশ বেশি।

Advertisement
Advertisement
Advertisement

গত ২৪ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছে আর্টিকেল ১৯।

সংস্থাটি বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর জানুয়ারির বিক্ষোভ-সংক্রান্ত অভিযোগে ইরানে অন্তত অর্ধ শতাধিক মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এতে ইরানি কর্তৃপক্ষ সংঘাতকে অজুহাত হিসেবে ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করছে এবং জনগণের মধ্যে ভয় সৃষ্টি করছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাছাড়া রাজনৈতিক বিরোধ দমনের হাতিয়ার হিসেবেও মৃত্যুদণ্ড ব্যবহার করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে আর্টিকেল ১৯।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, জুন মাসে কার্যকর হওয়া ১০৯টি মৃত্যুদণ্ডের মধ্যে মাত্র সাতটির কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে তারা আশঙ্কা করছে।

Advertisement
Advertisement
Advertisement
ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের গুপ্ত পথ!image-of-Iran

আর্টিকেল ১৯ জানিয়েছে, অন্তত ১২টি ঘটনায় মৃত্যুদণ্ড কার্যকরের আগে পরিবারের সদস্যদের জানানো হয়নি। তারা আরও জানায়, গত মাসে রাজনৈতিক অভিযোগে অন্তত পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল। জানুয়ারির বিক্ষোভের সময় তাদের আটক করা হয়।

আর্টিকেল ১৯ বলছে, মৃত্যুদণ্ড কার্যকরের হার বাড়ার পাশাপাশি ইরানে নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন, জোরপূর্বক গুম, চাপ দিয়ে স্বীকারোক্তি আদায় এবং অন্যায্য বিচারও বেড়েছে।

সংস্থাটি উদ্বেগ জানিয়ে বিবৃতিতে বলেছে, সম্প্রতি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ‘গুপ্তচরবৃত্তি ও জায়নবাদী শাসন এবং শত্রু রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতার শাস্তি কঠোর করার আইনের’ ৪ নম্বর ধারা অনুযায়ী একটি নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনার ফলে জাতীয় নিরাপত্তার নামে অস্পষ্ট অভিযোগেও মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তি দেওয়ার সুযোগ বেড়েছে।

এ বছরের শুরুতে ইরানের বিচার বিভাগের প্রধান জাতীয় নিরাপত্তা ও বিক্ষোভ-সংক্রান্ত মৃত্যুদণ্ডের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। আর্টিকেল ১৯-এর মতে, এতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, অন্যায্য বিচার এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মৃত্যুদণ্ডের ঝুঁকি বেড়েছে।

আর্টিকেল ১৯ ইরান সরকারের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ, আটক ব্যক্তিদের সুষ্ঠু বিচার নিশ্চিত এবং মতপ্রকাশের কারণে আটক সব ব্যক্তিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিষয়: যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকঅপরাধমানবাধিকারমৃত্যুদণ্ডইরান
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।