চরচা ডেস্ক

ইরানের দুটি বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর অংশ হিসেবে ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এক কিলোমিটার দূরে সরে যেতে বলেছে তারা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ রোববার দেওয়া বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, “যেহেতু ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে তাই তাদের প্রতিষ্ঠানগুলো এখন আমাদের বৈধ টার্গেট হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে।”
তবে আইআরজিসি জানিয়েছে, যদি মার্কিনিরা ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার জন্য ৩০ মার্চের মধ্যে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানায়, তাহলে তারা আক্রমণ থেকে বিরত থাকবে।
বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র যদি অঞ্চলটিতে তাদের বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আরও হামলা ঠেকাতে চায়, তাহলে তাদের মিত্র বাহিনীকে বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলোতে আক্রমণ থেকে বিরত রাখতে হবে।”
উপসাগরীয় অঞ্চলে ক্যাম্পাস রয়েছে এমন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কাতারে অবস্থিত টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত নিউইয়র্ক ইউনিভার্সিটি উল্লেখযোগ্য।