Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মচাঞ্চল্য ফিরেছে রাজধানীতে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৪: ০২
দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মচাঞ্চল্য ফিরেছে রাজধানীতে

ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে রাজধানী ঢাকায়। ঈদের দীর্ঘ ছুটির পর মাঝে দুই দিন খোলা ছিল অফিস, এরপর ফের তিন দিনের ছুটি শেষে আজ রোববার সব প্রতিষ্ঠান খুলেছে।

Advertisement
Advertisement
Advertisement

বিশেষ করে দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে আজ। যে কারণে সকাল থেকেই রাজধানীর প্রতিটি এলাকায় লক্ষ্য করা গেছে কাজে বের হওয়া মানুষের ভিড়, যানবাহনের দীর্ঘ সারি, থেমে থেমে যানজট, দোকানপাটে সরব উপস্থিতি। সব মিলিয়ে পুরোনো রূপে ফিরেছে ব্যস্ত নগরী ঢাকা।

ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের আগের মঙ্গলবার থেকে টানা ৭ দিনের সরকারি ছুটি শুরু হয়। এরপর ঈদ শেষে রাজধানীর সড়কগুলো অনেকটাই ফাঁকা ছিল, বেশিরভাগ দোকানপাট খোলেনি। বিগত এক সপ্তাহ ঢাকার চিরচেনা রূপ হারিয়ে এমন চিত্র ছিল সর্বত্র।

আজ সরেজমিনে দেখা যায়, সকাল আটটার পর থেকেই উত্তরা থেকে মতিঝিলমুখী সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। আবদুল্লাহপুর, বিমানবন্দর সড়ক, কাকলী মোড় পেরিয়ে গুলশান-বনানী এলাকায় দেখা যায় অফিসগামী মানুষের ভিড়। ঈদের সময় ফাঁকা থাকা সড়কগুলোতে আবারও ফিরেছে চিরচেনা যানজট। গণপরিবহনেও ছিল অতিরিক্ত চাপ।

Advertisement
Advertisement
Advertisement

পল্টন, মতিঝিল ও গুলশানের ফুটপাতের চা-স্টল, অফিসপাড়ার রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতেও বেড়েছে ক্রেতার ভিড়।

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীরtarek rahman at secretariat

উত্তরার একটি বায়িং হাউজে কর্মরত নাসরিন আক্তার বলেন, “দীর্ঘ ছুটির পর আজ অফিসে এসে দেখি অনেক কাজ জমে আছে। বিদেশি বায়ারদের ইমেইল ও অর্ডার ফলোআপ করতে হবে। তবে সহকর্মীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করে কাজ শুরু করতে ভালো লাগছে।”

গুলশান-বনানীর করপোরেট অফিসপাড়ায়ও একই চিত্র। দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলেও ছিল ব্যস্ততা চিরচেনা রূপ।

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। সকাল থেকেই কাউন্টারগুলোতে ভিড় দেখা যায়। ব্যাংকিং সেবার পাশাপাশি বিভিন্ন অফিস ও অধিদপ্তরগুলোতেও সেবা গ্রহীতাদের আনাগোনা ছিল দেখার মতো।

বাংলাদেশ সচিবালয়ের প্রবেশপথে সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীদের সারি দেখা যায়। নিরাপত্তা চৌকিতে পরিচয় যাচাই শেষে ধীরে ধীরে ভরে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র।

সচিবালয়ের এক উপসচিব বলেন, “দীর্ঘ ছুটির পর কাজের চাপ কিছুটা বেশি থাকে। তবে আমরা দ্রুত ছন্দে ফেরার চেষ্টা করছি। সামনে বাজেট-সংক্রান্ত অনেক কাজ জমে রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে ফাইল চলাচল শুরু হয়েছে।"

বিষয়: অফিসকর্মস্থলঈদুল ফিতরঢাকাসরকারি ছুটিছুটি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প