Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফার্নেস তেলের দাম ৭৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বিদ্যুতের দাম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৩: ৩৮
ফার্নেস তেলের দাম ৭৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বিদ্যুতের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ডলারের বিনিময় হারের অস্থিরতার অজুহাতে দেশে ফার্নেস তেলের দাম এক লাফে লিটারপ্রতি ৫১ টাকারও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি চলতি এপ্রিল মাসের জন্য এই জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১২১.১৪ টাকা নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে।

Advertisement
Advertisement
Advertisement

বর্তমানে প্রতি লিটার ফার্নেস তেলের নির্ধারিত দাম ৭০.১০ টাকা। প্রস্তাবিত বাড়তি মূল্য বর্তমানের তুলনায় প্রায় ৭৩ শতাংশ বেশি, যা দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল রোববার বিইআরসি ভবনে অনুষ্ঠিত কমিটির এক সভায় এই খসড়া সুপারিশ পেশ করা হয়। বিইআরসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত আট সদস্যের এই কমিটি গত কয়েক মাসের আন্তর্জাতিক বাজার দর ও স্থানীয় ব্যয় বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বর্তমান দামের তুলনায় প্রতি লিটারে ৫১.০৪ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

কমিটির প্রতিবেদনে মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে ফার্নেস তেলের ব্যাপক দরবৃদ্ধিকে দায়ী করা হয়েছে। তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি-মার্চ সময়ে বিশ্ববাজারে ফার্নেস তেলের গড় ‘প্ল্যাটস রেট’ প্রতি মেট্রিক টনে ৩৯৫.১৩ মার্কিন ডলার থেকে বেড়ে ৬৯৭.৩৩ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এই জ্বালানির দাম বেড়েছে প্রায় ৭৬ শতাংশ। একইসঙ্গে আমদানি খরচ বা সিআইএফ মূল্য ৪১৬.৯৬ ডলার থেকে বেড়ে ৭৪২.৭৪ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া এলসি সেটেলমেন্টের ক্ষেত্রে ডলারের গড় বিনিময় হার ১২২.৭২ টাকা ধরে এই নতুন মূল্যের হিসাব কষা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এই বিশাল মূল্যবৃদ্ধি কার্যকর হলে দেশের বিদ্যুৎ ও উৎপাদনশীল খাতে বহুমুখী প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। যেহেতু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এই তেলের অন্যতম প্রধান গ্রাহক, সেজন্য ফার্নেস তেলের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয় অনেক বেড়ে যাবে। উৎপাদন ব্যয় বাড়লে শেষ পর্যন্ত খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর চাপ তৈরি হবে, যা সরাসরি সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেবে। এছাড়া শিল্প-কারখানায় জ্বালানি হিসেবে ফার্নেস তেলের ব্যাপক ব্যবহার থাকায় উৎপাদন খরচ বেড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে, যা সামগ্রিক মুদ্রাস্ফীতিকে আরও উসকে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

বিপিসি ও বিইআরসির এই সমন্বিত কমিটি জানিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি জারি করা আদেশের ধারাবাহিকতায় তিন মাস অন্তর মূল্য সমন্বয়ের অংশ হিসেবেই এই নতুন সুপারিশ দেওয়া হয়েছে। কমিটির এই সুপারিশ এখন কমিশনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কমিশন এই প্রস্তাব অনুমোদন করলে দ্রুতই নতুন বর্ধিত দাম কার্যকর হতে পারে। তবে সাধারণ ভোক্তা ও শিল্প মালিকরা এই বিশাল মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিষয়: অর্থনীতিজ্বালানিজ্বালানি তেলডলারমার্কিন ডলারডলার রেটবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান