
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
হংকংয়ের উত্তরাঞ্চলে তাই পো জেলায় আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ আগুনে ৪৪ জনের মৃত্যু। গুরুতর আহত হয়েছেন ৪৫ জন। নিখোঁজ রয়েছে অন্তত ২৭৯ জন। ভবনে অগ্নিসংযোগের অভিযোগে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগুন নেভাতে ৮ শ’র বেশি ফায়ার সার্ভিস কর্মী কাজ করছেন। আটটি ভবনের মধ্যে চারটিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ৩টার দিকে উত্তর হংকংয়ের তাই পো জেলায় ওয়াং ফুক কোর্ট নামের ভবনে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনে। সময়ের সাথে বাড়তে থাকে নিহতের সংখ্যা।
একইসাথে একাধিক ভবনে আগুন লাগায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কয়েক শ উদ্ধারকারী মোতায়েন করা হয়। ভবনগুলোর ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন।
ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের উপ-পরিচালক ডেরেক আর্মস্ট্রং চ্যান বলেন, ‘‘ঘটনাস্থলে তাপমাত্রা অনেক বেশি হওয়ায় আমরা অগ্নিকাণ্ডের সতর্কতা সংকেত বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়েছি। অত্যাধিক তাপমাত্রার কারণে ভবনটিতে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়ছে।’’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন লাগে। এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ৮টি ব্লক নিয়ে গঠিত কমপ্লেক্সটিতে ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প