Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে টেইলর সুইফটের গান বাদ, কেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৬: ৫৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে টেইলর সুইফটের গান বাদ, কেন?
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার গ্রহণের পর বক্তব্য দিচ্ছেন টেইলর সুইফট। ২৬ মার্চ ২০২৬। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার এবং হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিও থেকে আমেরিকান পপ তারকা টেইলর সুইফটের কয়েকটি গান সরিয়ে নেওয়া হয়েছে। গত এক সপ্তাহে তার দুটি গান ব্যবহার করেছিল হোয়াইট হাউস।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউস এবং সুইফটের একজন প্রতিনিধি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

টেইলর সুইফট সম্প্রতি ট্রাম্পকে নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেছিলেন। ২০২০ সালের নির্বাচনী প্রচারণার সময় সুইফট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ট্রাম্প “ভালোভাবেই জানেন যে আমরা তাকে প্রেসিডেন্ট হিসেবে চাই না।”

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্পও বারবার টেইলর সুইফটের সমালোচনা করেছেন। কমলা হ্যারিসকে সমর্থন করার পর রিপাবলিকান এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, “আমি টেইলর সুইফটকে ঘৃণা করি!” গত বছর তিনি আবার লিখেছিলেন, “আমি ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি’ বলার পর থেকে সে আর ‘হট’ নেই—কেউ কি বিষয়টি লক্ষ্য করেছেন?”

সাবরিনা কার্পেন্টার ও আরিয়ানা গ্রান্ডসহ কয়েক ডজন শিল্পী ট্রাম্প প্রশাসনকে তাদের গান ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।

গত এক সপ্তাহে ট্রাম্পের প্রচারণা দল তাদের টিকটক পেজে টেইলর সুইফটের দুটি গান ব্যবহার করে। এর একটিতে সুইফটের গানের কথার সঙ্গে মিল রেখে একটি ক্যাপশন দেওয়া হয়েছিল। সেখানে লেখা ছিল, “রেড (ডোনাল্ড টাম্পস ভারসন)”, “রেড (টেইলর সুইফট রোট আ হো’ অ্যালবাম অ্যাবাউট রিপাবলিকানস)”, “এভরিথিং হ্যাজ চেঞ্জড (অ্যাট আওয়ার সাউর্দান বর্ডার)”, “উই আর নেভার এভার গেটিং ব্যাক টোগেদার (দ্য বাইডেন হ্যারিস অ্যাডমিনিস্ট্রেশন)” অ্যান্ড “দ্য লাস্ট টাইম (এ্যান অটোপেন রানস দ্য কান্ট্রি)”—সুইফটের জনপ্রিয় গানগুলোর নামের সঙ্গে মিল রেখে এসব লেখা ব্যবহার করা হয়।

জুনে ট্রাম্পের প্রচারণা দল স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্মে সুইফটের নতুন টয় স্টোরি ৫ চলচ্চিত্রের গান “আই নিউ ইট, আই নিউ ইউ” ব্যবহার করে একটি ভিডিও প্রকাশ করেছিল। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের চেয়ে আমাদের দেশ ও আমেরিকার জনগণকে বেশি ভালোবাসেন কেউ নেই।”

ভিডিওতে হোয়াইট হাউসে শিশুদের সঙ্গে ট্রাম্পের কথোপকথন, ইউএফসির (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) একটি ম্যাচে তার নাচ এবং একটি সমাবেশে তার উপস্থিতির দৃশ্য দেখানো হয়।

গোপনেই বিয়ে করলেন টেইলর সুইফট?thumbnailbee_XlUBSTrDs5A_hq

সাম্প্রতিক কয়েক মাসে ট্রাম্প প্রশাসন বা তার প্রচারণার পক্ষ থেকে সুইফটের গান ব্যবহারের এটি ছিল তৃতীয় ঘটনা।

এপ্রিল মাসে হোয়াইট হাউস একটি ভিডিও শেয়ার করে, যেখানে আগের দিন হোয়াইট হাউসে আর্টেমিস-২ মিশনের সদস্যদের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের দৃশ্য দেখানো হয়। ভিডিওটিতে সুইফটের “হাই ইনফেডালিটি” গান এবং এর একটি লাইন ব্যবহার করা হয়েছিল: “ডু ইউ রিয়্যালি ওয়ান্ট টু নো হয়্যার আই ওয়াজ এপ্রিল টুয়েন্টিনাইনথ?”

এর আগে নভেম্বরে হোয়াইট হাউস আরেকটি টিকটক ভিডিও শেয়ার করেছিল, যেখানে সুইফটের দ্য লাইফ অব আ শোগার্ল অ্যালবামের “দ্য ফেট অব ওফেলিয়া” গানটি ব্যবহার করা হয়। অ্যালবামটি তার আগের মাসে প্রকাশিত হয়েছিল।

ওই ভিডিওতে যুক্তরাষ্ট্রের পতাকা, বিভিন্ন স্মৃতিস্তম্ভ এবং ট্রাম্পের বেশ কিছু ছবি দেখানো হয়েছিল, যার মধ্যে ২০২৩ সালে গ্রেপ্তারের সময় তোলা তার ছবিও ছিল।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে হোয়াইট হাউসের একজন মুখপাত্র একাধিক সংবাদমাধ্যমকে বলেন, ট্রাম্প প্রশাসন জানত, সংবাদমাধ্যমগুলো ভিডিওটি “উচ্ছ্বাসের সঙ্গে প্রচার করবে”—এ কারণেই এটি তৈরি করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সক্রিয় ট্রাম্পের প্রচারণা দল তার বিভিন্ন কর্মকাণ্ডের দৃশ্যের সঙ্গে জনপ্রিয় নানা গান ব্যবহার করে পোস্ট করেছে। এসব পোস্টে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান, ইরানের বিরুদ্ধে আমেরিকান সামরিক অভিযান এবং সাবেক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের মতো ঘটনাও তুলে ধরা হয়েছে।

বিষয়: যুক্তরাষ্ট্রহোয়াইট হাউসআমেরিকাপ্রেসিডেন্টটিকটকজো বাইডেনকমলা হ্যারিসসামাজিক যোগাযোগমাধ্যমডোনাল্ড ট্রাম্প
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।