Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরাকের গোল ৪০ বছর পর, হালান্ডের জোড়া গোলে জিতল নরওয়ে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৭: ৫০
ইরাকের গোল ৪০ বছর পর, হালান্ডের জোড়া গোলে জিতল নরওয়ে

হাল দুনিয়ার ‘গোলমেশিন’ বলা হয় তাকে। আর্লিং হালান্ড একটু দেরি করেই এসেছেন বিশ্বকাপের মঞ্চে। তবে অভিষেকটা রাঙালেন নিজের মতো করেই। বিশ্বকাপের ‘আই’ গ্রুপের ম্যাচে ইরাককে ৪–১ গোলে হারিয়েছে নরওয়ে। হালান্ড করেছেন জোড়া গোল।

Advertisement
Advertisement
Advertisement

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে খেলেছিল ইরাক। মাঝখানে ৪০ বছরের লম্বা বিরতি দিয়ে এবার আবার বিশ্বকাপে এশিয়ার সাবেক চ্যাম্পিয়নরা। আজ নরওয়ের বিপক্ষে ইরাকের গোলটি তাই চার দশকের অপেক্ষার পর। ২৯ মিনিটে হালান্ড নরওয়েকে এগিয়ে দেওয়ার পর ৩৯ মিনিটে আইমেন হুসেনের গোলে সমতায় ফিরেছিল ইরাক। দারুণ এক ম্যাচের ইঙ্গিতও ছিল। কিন্তু যে দলে আর্লিং হালান্ডের মতো গোল স্কোরার থাকেন, সে দলকে ঠেকিয়ে রাখা মুশকিল। হালান্ড ৪৩ মিনিটে আবারও এগিয়ে দেন নরওয়েকে। বাকি দুটি গোলের একটি স্কিরি অস্টিগার্ডের। অন্যটি ইরাকের আইমেন হুসেনের। হ্যঁ! ঠিকই পড়ছে। নরওয়ের চতুর্থ গোলটি আত্মঘাতী। এসেছে ওই আইমেনের পা থেকেই। আত্মঘাতী গোলে বিরল এক রেকর্ডে নাম উঠেছে ইরাক স্ট্রাইকারের। বিশ্বকাপে এক ম্যাচে ‘দুই পক্ষের’ হয়েই গোল করা তৃতীয় খেলোয়াড় তিনি।

আইমেন হোসেন এক ম্যাচে গোল করলেন দুই দলের হয়েই। ছবি: রয়টার্স
আইমেন হোসেন এক ম্যাচে গোল করলেন দুই দলের হয়েই। ছবি: রয়টার্স

Advertisement
Advertisement
Advertisement

১৯৮৬ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে শেষ গোলটা করেছিল ইরাক। সে হিসেবে ঠিক ৪০ বছর ০৯ দিন পর বিশ্বকাপে গোল করতে পারল ইরাক। বিশ্বকাপের ইতিহাসে কোনো জাতীয় দলের প্রথম ও দ্বিতীয় গোলের মাঝখানে এটা দ্বিতীয় সর্বোচ্চ সময়ের ব্যবধান। মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় সময়ের ব্যবধানটা নরওয়েরই। ১৯৩৮ বিশ্বকাপের পর ৫৬ বছর ২৮ দিন বিরতি দিয়ে নিজেদের দ্বিতীয় গোলটি পেয়েছিল নরওয়ে। সেটাও ১৯৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতেই।

ইরাকের বিপক্ষে ৪–১ গোলের জয় বিশ্বকাপে নরওয়ের সবচেয়ে বড় জয়। স্ক্যান্ডেনেভিয়ান দেশটি ১৯৯৮ সালের পর ২৮ বছর বিরতি দিয়ে খেলতে এসেছে বিশ্বকাপে। এই গ্রুপের অন্য ম্যাচে সেনেগালের বিপক্ষে জয় তুলে নিয়েছে ফ্রান্স। তবে গোলগড়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে নরওয়েই।

বিষয়: নরওয়েইরাক২০২৬ বিশ্বকাপফুটবল বিশ্বকাপ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প