Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অবিশ্বাস্য মেসি, দুর্দান্ত আর্জেন্টিনা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৯: ০৩
অবিশ্বাস্য মেসি, দুর্দান্ত আর্জেন্টিনা

আলজেরিয়া খারাপ খেলেনি মোটেও। বল কেড়ে নিতে ঝাঁপিয়ে পড়েছে, প্রথম গোল খাওয়ার পর নিজেরা আক্রমণে উঠতে চেষ্টা করেছে, দলটার মিডফিল্ডার ইব্রাহিম মাজা তার প্রতিভা নিয়ে মাতামাতির কারণ বুঝিয়েছেন। কিন্তু ম্যাচের ৭৫ মিনিট যেতে না যেতেই স্কোরবোর্ডে আলজেরিয়া ৩-০ গোলে পিছিয়ে।

Advertisement
Advertisement
Advertisement

কারণ, আলজেরিয়া লিওনেল মেসি নামের এক জাদুকরের সামনে পড়েছে।

বয়স ৩৯ হচ্ছে আর সাত দিন পর। আজ মাঠে নেমেই প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে মাঠে নামার রেকর্ড গড়েছেন। কিন্তু মেসিকে দেখে বোঝার কোনো উপায় আছে যে তার বয়স হয়েছে! এর আগের পাঁচ বিশ্বকাপে ২৬ ম্যাচেও যা করতে পারেননি, কানসাস স্টেডিয়ামে আজ আলজেরিয়ার বিপক্ষে তা-ই করে বসেছেন মেসি – হ্যাটট্রিক!

মেসি যেহেতু, হ্যাটট্রিকের মধ্যে অন্তত এক-দুটি গোল তো চোখধাঁধানো হবেই! তা-ই হয়েছে। ৭৯ মিনিটে উঠে গেলেন মাঠ ছেড়ে। কানসাস স্টেডিয়াম উঠে দাঁড়াল, গ্যালারিজুড়ে ‘মেসি’ ‘মেসি’ কোরাস! ৩৯ বছরের তরুণ মেসিতে আরেকবার মুগ্ধ বিশ্বকাপ।

Advertisement
Advertisement
Advertisement

আলজেরিয়াও মুগ্ধ হয়েই দেখল, মেসির হ্যাটট্রিকই তাদের হারিয়ে দিয়েছে। ৩-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা।

যেখানে ব্রাজিল ধুঁকেছে মরক্কোর সামনে, স্পেন গোলই বের করতে পারেনি কেপ ভার্দের বিপক্ষে, নেদারল্যান্ডস ড্র করেছে দুর্দান্ত জাপানের বিপক্ষে, আলজেরিয়াও আর্জেন্টিনার জন্য বড় বাধা হয়ে ওঠে কি না – তেমন আলোচনা ম্যাচের আগে ছিল। আলোচনা পাত্তাই পেল না এক মেসির কারণে।

১৭ মিনিটে প্রথম গোল বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে, ৭৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করা গোলটাও বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের শটে – তবে এবার মাটি কামড়ানো শট। এর মাঝে ৬০ মিনিটে দ্বিতীয় গোলটা সুযোগসন্ধানী – গোলকিপারের হাত ফসকে বেরিয়ে যাওয়া বলে ট্যাপ ইন করে।

দুর্দান্ত এই মেসির সৌজন্যেই আর্জেন্টিনার বিশ্বকাপের শুরুটা হলো অসাধারণ।

বিষয়: ফিফা বিশ্বকাপ ২০২৬আর্জেন্টিনা ম্যাচলিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবলআলজেরিয়া
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।