Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মাঠে নামতে না নামতেই মেসিকে টপকে গেলেন এমবাপ্পে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৩: ২৭
মাঠে নামতে না নামতেই মেসিকে টপকে গেলেন এমবাপ্পে

বিরতিতে ড্রেসিংরুমে কী জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন দিদিয়ের দেশঁ?

Advertisement
Advertisement
Advertisement

ফরোয়ার্ডদের প্রেসিং হচ্ছে না, এমবাপ্পে-ওলিসেরা জায়গামতো না থেকে বারবার বলের খোঁজে নিচে এসে পড়ছিলেন, তাতে ভজকট পাকিয়ে যাচ্ছিল – এসব কি ট্যাকটিকস বোর্ডে দাগ টেনে দেখিয়ে দিচ্ছিলেন ফ্রান্স কোচ? নাকি দলটার খেলোয়াড়দের গায়ে জ্বালা ধরিয়ে দেওয়ার মতো কিছু বলেছেন?

যা-ই করে থাকুন, সেটা দারুণ কাজ করেছে। বিরতির আগে আর পরে দুই দলের খেলার ধরনে যে আকাশ-পাতাল পার্থক্য!

বিরতির আগে সেনেগালের কাছে যথাযথ সম্মান না পাওয়া ফ্রান্স বিরতির পরে এমনই আগ্রাসী হয়ে উঠল যে, তিন-তিনটি গোলও করে ফেলল! ফ্রান্সের হয়ে তেড়েফুঁড়ে কে উঠেছিলেন, সেটা সম্ভবত আর আলাদা করে বলার দরকার পড়ে না। কে আবার – এমবাপ্পে!

Advertisement
Advertisement
Advertisement

জোড়া গোল করেছেন ফ্রান্স অধিনায়ক, তাতে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে ফ্রান্স। আর এমবাপ্পে এই দুই গোলে ছাড়িয়ে গেছেন মেসিকে।

কোন দিক দিয়ে? বিশ্বকাপ ইতিহাসে গোলের সংখ্যায়! এবারের বিশ্বকাপ শুরুর আগেই আলোচনা ছিল, মেসি নাহলে এমবাপ্পের কোনো একজন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসন থেকে জার্মান সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে (১৭ গোল) ছড়িয়ে দিতে পারেন। আগামীকাল বাংলাদেশ সময় সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মেসির বিশ্বকাপে গোল ১৩টি। এমবাপ্পে আজ মাঠে নামার আগে বিশ্বকাপে তার গোল ছিল ১২টি, আজ সেনেগালের বিপক্ষে এক ম্যাচেই মেসিকে ছাড়িয়ে এমবাপ্পের গোল ১৪টি।

শুধু মেসিকেই ছাড়িয়ে যাননি, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা ফ্রেঞ্চ খেলোয়াড়ের রেকর্ড থেকেও জুস্ত ফন্তাইনকে সরিয়ে নিজে বসে গেছেন শীর্ষে।

৬৬ মিনিটে দারুণ মুভমেন্টে মিকেল ওলিসের তেমনই দুর্দান্ত থ্রু ধরে গোল এমবাপ্পের। ৮২ মিনিটে ফ্রান্সের দ্বিতীয় গোলটি করেছেন ব্রাডলি বার্কোলা। যোগ করা পঞ্চম মিনিটে একটা গোল ফেরত দিয়ে যেন ভুলই করে ফেলেছেন সেনেগালের ইব্রাহিম এমবায়ে। পরের মিনিটেই দূরপাল্লার শটে অসাধারণ গোল কিলিয়ান এমবাপ্পের।

এবারের বিশ্বকাপে ৫০তম গোল ছিল সেটি।

বিষয়: কিলিয়ান এমবাপ্পেসেনেগালফিফা বিশ্বকাপ ২০২৬ফ্রান্স ফুটবললিওনেল মেসি
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।