চরচা ডেস্ক

কাতারের জ্বালানি স্থাপনায় ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আল জাজিজার খবরে বলা হয়েছে, আজ সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাস লাফান শিল্পনগরীর জ্বালানি স্থাপনায় দুটি ড্রোন আঘাত হেনেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “একটি ড্রোন মেসাইয়িদে একটি বিদ্যুৎকেন্দ্রের পানি ট্যাঙ্কে আঘাত হেনেছে। অন্যটি রাস লাফান শিল্পনগরীতে কাতার এনার্জির মালিকানাধীন একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতি ও লোকসান মূল্যায়ন করে পরে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।
এর আগে সৌদি জ্বালানি কোম্পানি আরামকোর একটি স্থাপনায় হামলার খবর জানায় রয়টার্স।
রয়টার্স বলছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা শুরু করেছে তেহরান। এরই মধ্যে সৌদিতে ড্রোন হামলার ঘটনা ঘটলো।
রাস তানুরা মধ্যপ্রাচ্যের বৃহৎ তেল শোধনাগার এবং রপ্তানিকারকদের মধ্যে একটি। এই শোধনাগারটি সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার, যার দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল।