Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৯: ১২
হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

লেবাননের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় এক ঐতিহাসিক এবং নাটকীয় মোড় নিয়ে হিজবুল্লাহর সব ধরনের সামরিক ও নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। আজ সোমবার রাজধানী বৈরুতে অনুষ্ঠিত এক জরুরি ক্যাবিনেট বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, হিজবুল্লাহর সশস্ত্র উপস্থিতি এখন থেকে ‘অবৈধ’ এবং গোষ্ঠীটিকে অবিলম্বে তাদের সব অস্ত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক সংবাদ সম্মেলনে বলেন, “লেবানন রাষ্ট্র তার ভূখণ্ড থেকে পরিচালিত যেকোনো ধরনের সামরিক তৎপরতা বা নিরাপত্তা কার্যক্রমের কঠোর বিরোধিতা করছে। যুদ্ধ কিংবা শান্তির সিদ্ধান্ত নেওয়ার একক অধিকার কেবল রাষ্ট্রের। তাই হিজবুল্লাহর সামরিক শাখা নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

সিদ্ধান্তটি এমন এক সময়ে এল, যখন গত রোববার হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়। এর পাল্টা জবাবে ইসরায়েলও লেবাননের বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালায়, যাতে কমপক্ষে ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। লেবানন সরকার বলছে, এই হামলাগুলো রাষ্ট্রের নীতি এবং ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তির পরিপন্থী।

Advertisement
Advertisement
Advertisement

সরকার লেবাননের সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননসহ সারা দেশে হিজবুল্লাহর অস্ত্র বাজেয়াপ্ত করার এবং ইসরায়েলের ওপর যেকোনো ধরনের হামলা ঠেকানোর নির্দেশ দিয়েছে। বিশেষ করে লিতানি নদীর উত্তর অংশে অস্ত্র সীমাবদ্ধ করার পরিকল্পনা বাস্তবায়নে কঠোর হওয়ার কথা বলা হয়েছে।

বিগত ৪০ বছর ধরে হিজবুল্লাহ লেবাননের রাজনীতি ও সামরিক শক্তির অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকেছে। বর্তমান সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে লেবাননের ভেতর গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিতে পারে বলে অনেকে মনে করছেন। কারণ, লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহ ও তাদের মিত্রদের শক্ত অবস্থান রয়েছে। পার্লামেন্টের অনুমোদন ছাড়া সরকার একতরফাভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে পারবে কি না, তা নিয়ে সাংবিধানিক প্রশ্নও উঠছে।

এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাকে ‘বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এর ফলে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীর সাথে লেবাননের সেনাবাহিনীর সংঘাতের পথ তৈরি হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করবে।

বিষয়: সামরিক বাহিনীভূরাজনীতিমধ্যপ্রাচ্যলেবাননহিজবুল্লাহ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।