চরচা প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বেলা ১১টায় পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে তিনি মন্ত্রিসভার পক্ষ থেকেও জাতীয় স্মৃতিসৌধের বেদিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এদিকে, বুধবার দুপুর ১২টার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরাও সাথে ছিলেন।
প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে যাবেন তারেক রহমান। বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।