Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শীর্ষ সন্ত্রাসীদের জামিন আদালতের এখতিয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৬: ৩৩
শীর্ষ সন্ত্রাসীদের জামিন আদালতের এখতিয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী ও দাগী আসামিদের জামিনে মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময়ে তিনি রোহিঙ্গা ক্যাম্পে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা, মাদকবিরোধী অভিযান এবং পুলিশের নতুন ইউনিফর্ম নিয়েও কথা বলেন।

শীর্ষ সন্ত্রাসীদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কে কীভাবে জামিন পেল-এটি সম্পূর্ণ আদালতের বিবেচনার বিষয়, এখানে সরকারের কোনো ভূমিকা নেই।”

মন্ত্রী বলেন, “৫ আগস্টের পর আমরা লক্ষ্য করেছি, অনেক শীর্ষ সন্ত্রাসী ও দাগী আসামি কারাগার থেকে বের হয়েছে। তারা আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেয়েছে। এটি বিচার বিভাগের বিষয়। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।”

Advertisement
Advertisement
Advertisement
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় কার লাভ?titon new

অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘দুর্বলতার’ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “দীর্ঘদিন অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনের কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা ছিল। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত মানে ছিল না।”

মন্ত্রী বলেন, “আমরা একটি নাজুক পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। সেটিকে পুনর্গঠন করে শৃঙ্খলায় আনতে সময় লাগবে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।”

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবসর, বদলি বা পদোন্নতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসবই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে কোনো ধরনের অবিচার না হয়।

সংবাদ সম্মেলনে মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়ে বলেন, “কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সমন্বিত পদক্ষেপ নিচ্ছে। ক্যাম্পের ভেতরে-বাইরে শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও চোরাচালান রোধ এবং নিরাপত্তা জোরদারে বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে একটি সেল গঠন করা হয়েছে।”

পুলিশের পোশাক পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান পোশাকটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য না হওয়ায় বাহিনীর আবেদনের প্রেক্ষিতে নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, “ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য ডিজাইনের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে।”

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীসন্ত্রাসীসালাহউদ্দিন আহমদজামিনস্বরাষ্ট্র মন্ত্রণালয়পুলিশআসামিরোহিঙ্গাঅন্তর্বর্তী সরকার
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক