চরচা ডেস্ক

আফগানিস্তানে বৃহস্পতিবার রাতভর হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, পাকিস্তান রাতভর হামলা চালিয়েছে। তিনি আরও জানান, তাদের বাহিনী পাকিস্তানি তালেবান গোষ্ঠীকে (টিটিপি) লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে।
পাকিস্তানে ক্রমবর্ধমান হামলার প্রেক্ষিতে জঙ্গি দমনের লক্ষ্যে গত মাসে ইসলামাবাদ আফগানিস্তানে একাধিক বিমান হামলা চালায়। তবে তালেবান সরকার উগ্রবাদী কর্মকাণ্ডে আফগান ভূখণ্ড ব্যবহার বা কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।
কাবুল পুলিশের মুখপাত্র খলিল জাদরান জানান, কাবুলে হওয়া এই বোমা হামলায় চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন যে, পাকিস্তানি হামলা দক্ষিণপ্রদেশ কান্দাহারেও আঘাত হেনেছে, যা বর্তমান প্রশাসনের সর্বোচ্চ নেতার আবাসস্থল। এছাড়া পাকিস্তানের সীমান্ত সংলগ্ন পূর্বাঞ্চলীয় পাকতিয়া এবং পাকতিকা প্রদেশেও হামলা চালানো হয়েছে।
পাকিস্তান জোর দিয়ে বলছে যে, এই সংঘাতের ফলে কোনো বেসামরিক নাগরিক নিহত হয়নি। তবে উভয় পক্ষের হতাহতের দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।