সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন
সালিম সামাদ। ছবি: সংগৃহীত

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন বলেন সাংবাদিকদের জানিয়েছেন বিশিষ্ট কলামিস্ট ও লেখক মহিউদ্দিন আহমদ।

লেখক মহিউদ্দিন আহমদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কারও মৃত্যুসংবাদ শুনতে এবং শোনাতে ভালো লাগে না। অথচ মৃত্যুই জীবনের একমাত্র সত্য। শুক্রবার সকালে দেখতে গিয়েছিলাম। মনে হয়েছিল, শেষ সময়টুকু পার করছে। মিনিট পাঁচেক আগে খবর পেলাম, সে আর নেই। সুহৃদ সালীম সামাদ আমাদের ছেড়ে চলে গেছে। তার মতো সাহসী সাংবাদিক আমার চোখে পড়েনি। তার আত্মার শান্তি হোক।’

রোববার বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সালিম সামাদের জানাজা অনুষ্ঠিত হবে জানা গেছে।

সালিম সামাদ খ্যাতনামা ছিলেন তাঁর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য। সাহসী সাংবাদিকতার জন্য তিনি ১৯৯০ সালে অশোকা ফেলো নির্বাচিত হন। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন ছাড়াও ভারতের আউটলুক, ইন্ডিয়া টুডে পত্রিকায় লিখেছেন তিনি।

২০০২ সালে সালিম সামাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে তৎকালীন সরকার। তাঁকে গ্রেপ্তার করে দীর্ঘ সময় কারাগারে রাখা হয়।

সালিম সামাদ ঢাকা ট্রিবিউন, শুদ্ধস্বর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিভিউসহ বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন।

সম্পর্কিত