চরচা প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলের দুই নম্বর গেট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হানিফ খাঁন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল হানিফ খাঁন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রফিকুল খানের ছেলে। হাতিরঝিল এলাকায় ভাড়া থাকতেন তিনি।
পথচারী কামরুজ্জামান জানান, রাতে হাতিরঝিল দুই নম্বর গেটের সামনে রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে কয়েকজন পথচারী মিলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিহতের কাছে থাকা মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাতিরঝিল থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।