চরচা ডেস্ক

দেশ পরিচালনার সুযোগ দিলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ শনিবার হবিগঞ্জ-এ ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, “আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে নেমেছি। আল্লাহ তায়ালা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা চাঁদাবাজদের হাত বন্ধ করে দেব।”
বাংলাদেশকে বিভক্ত করার বিষয়ে শফিকুর রহমান বলেন, “বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। কারণ আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি।”
ন্যায় বিচার ও আইন প্রতিষ্ঠার বিষয়ে শফিকুর রহমান আরও বলেন, “আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে, ন্যায়বিচার কায়েম করতে চাই। একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইনের মাধ্যমে শাস্তি হবে, রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যরাও যদি সেই অপরাধ করে তাদের সে আইনেই বিচার হবে। আইন কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।”
গণভোটে ‘না’ ভোট বিজয়ী হলে দেশ পরজিত হবে মন্তব্য করে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী করার আহ্বান জানান জামায়াত আমির।