
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলায় ক্ষমা করে দেওয়ার জন্য প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
রোববার জমা দেওয়া এই আবেদনে নেতানিয়াহু দাবি করেন, এই ফৌজদারি মামলার কারণে তিনি কার্যকরভাবে দেশ পরিচালনা করতে পারছেন না এবং ইসরায়েলের বৃহত্তর স্বার্থ রক্ষা করার জন্য মামলাটি বন্ধ করা উচিত।
দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। তাঁর আইনজীবীরা প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে বলেন, প্রধানমন্ত্রী এখনো বিশ্বাস করেন, এই অভিযোগের তদন্ত ঠিকভাবে হলেও তিনি খালাস পাবেন।
নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টির প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিওবার্তায় নেতানিয়াহু নিশ্চিত করেন, তার আইনজীবীরা অনুরোধপত্র জমা দিয়েছেন এবং ইসরায়েলের দেশপ্রেমিক জনগণকে এ ব্যাপারে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রেসিডেন্টের কার্যালয় আবেদনপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স বলছে, এর আগে চলতি মাসের প্রথমদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর ক্ষমাপ্রদানের বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগকে অনুরোধ করেছেন।
নেতানিয়াহুর আইনজীবীরা যুক্তি দেখান, মামলাটি রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে তুলেছে এবং জাতীয় ঐক্য জোরদার করার স্বার্থে এটি বন্ধ করা প্রয়োজন।
তারা আরও বলেন, সপ্তাহে একাধিকবার আদালতে হাজিরা দেওয়ার চাপ প্রধানমন্ত্রীর শাসন পরিচালনার কাজ কঠিন করে তুলছে। তবে নেতানিয়াহু বা তাঁর আইনজীবীরা কোনো দোষ স্বীকার করেননি।
ইসরায়েলে সাধারণত দণ্ডিত হওয়ার পর ক্ষমার প্রসঙ্গ বিবেচনা করা হয়। তবে আইনজীবীদের দাবি, জনস্বার্থ এবং জাতীয় ঐক্য রক্ষার জন্য প্রেসিডেন্ট আগেই হস্তক্ষেপ করতে পারেন।
এদিকে ইসরায়েলের রাজনৈতিক প্রতিক্রিয়া দ্বিধাবিভক্ত। কিছু জোটসঙ্গী নেতানিয়াহুর অনুরোধকে সমর্থন জানালেও, বিরোধীদলীয় নেতা ইয়ায়ির লাপিদ মনে করেন দোষ স্বীকার ও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর শর্ত ছাড়া ক্ষমা করা উচিত নয়।
২০১৯ সালে আনা পৃথক পৃথক তিনটি অভিযোগে বলা হয়, নেতানিয়াহু প্রভাবশালী ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার বিনিময়ে অনেক উপহার পেয়েছেন ও সংবাদমাধ্যমগুলো তাঁর পক্ষে সংবাদ পরিবেশন করেছে। তবে নেতানিয়াহু বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
রাজনৈতিক অস্থিরতার এই সময়ে নেতানিয়াহু এখন শুধু ইসরায়েলে নয়, সমগ্র বিশ্বেই বিতর্কিত। গাজা যুদ্ধসহ আঞ্চলিক সংঘাতগুলোতে তাঁর নেতৃত্ব আন্তর্জাতিক পর্যায়ে তীব্র নজরদারি ও জাতীয় বিতর্কের সৃষ্টি করেছে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।