চরচা প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালিয়ে বিকেল পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বিকেল চারটা পর্যন্ত কারখানার ভেতর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় নারী না পুরুষ—তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এর আগে শনিবার দুপুর একটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বর্তমানে নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত।