অগ্নিকাণ্ড

সৌদিতে অগ্নিকাণ্ড: নওগাঁর সাতজনের জানাজা সম্পন্ন
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাতজনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে আসছে কাল
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে যাতে মরদেহগুলো বিনা খরচে আসতে পারে।

অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা করার আছে নিশ্চয়ই করা হবে: দীনেশ ত্রিবেদী
হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “খুব দুঃখের কথা। এ ব্যাপারে যা যা করার আছে, আমরা নিশ্চয়ই করব।”

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন সাতক্ষীরার
নিহতদের মধ্যে দুজন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন—বরেয়া গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে আলিমুজ্জামান সাজু ও তেঁতুলিয়া গ্রামের ভবেষ সরকারের স্ত্রী রেবতী সরকার।

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের ৪ জনই একই পরিবারের
নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের ছেলে স্বর্ণশীষ দত্ত (৩) ও দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী (৬৪)।

ভারতে চিকিৎসা নিতে গিয়ে শিশুসহ ৯ বাংলাদেশি নিহত
ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। নিহতরা চিকিৎসা নিতে কলকাতা গিয়েছিলেন বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

ভারতের তারাপীঠে হোটেলে আগুন, নিহত ৭
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে তারাপীঠের একটি চারতলা হোটেলের নিচতলায় আগুন লাগে।

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় পাওয়া গেছে
নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১৩ জন, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার একজন রয়েছেন।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা
কর্মকর্তারা জানান, বাল্ড রেঞ্জের দাবানল চলতি গ্রীষ্মে এখন পর্যন্ত সবচেয়ে বড় উচ্ছেদ পরিস্থিতি তৈরি করেছে। ব্রিটিশ কলাম্বিয়াজুড়ে ২০ হাজারের বেশি মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে।

বেইলি রোড অগ্নিকাণ্ড: আত্মসমর্পণ করে দুই আসামির জামিন
রাজধানীর বেইলি রোডে দুই বছর আগে গ্রিন কোজি কটেজ নামে একটি বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলার দুই আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, ঘটনাস্থলে যাচ্ছেন হাইকমিশনার
মৃতদের মধ্যে চারজন আলীরটেক ইউনিয়নের, একজন পাশের ইউনিয়ন বক্তাবলীর এবং আরেকজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা। সবাই একে অপরের আত্মীয়।

দাবানল নিয়ন্ত্রণে মরিয়া ফ্রান্স ও স্পেন
বোর্দো সফরে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দমকলকর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন। তিনি সতর্ক করে বলেন, সামনের কয়েক সপ্তাহও কঠিন হবে।

ফ্রান্সের বোর্দো শহরের দিকে ছড়িয়ে পড়া দাবানল ঠেকাতে লড়ছেন অগ্নিনির্বাপক কর্মীরা
রোববার বোর্দোর মেয়র টমা কাজেনাভ বলেন, “আগুন এখন শহরের প্রধান প্রবেশপথ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রয়েছে।” একই দিন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, সামগ্রিক পরিস্থিতি এখনো “কঠিন” রয়েছে।

স্পেনে দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা
মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আইউসো একে “এই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল” বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, অতিরিক্ত তাপমাত্রা, অবিরাম বাতাস এবং একাধিক আগুনের সম্মিলিত প্রভাবে সেখানে “নিখুঁত ঝড়ের মতো” পরিস্থিতি তৈরি হয়েছে।

ব্যাংককে বারে আগুন, নিহত ২৭
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে (নৈশক্লাব) অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর দগ্ধ ও আহত অবস্থায় আরও ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

চকবাজারের খাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আশিক টাওয়ারের সাততলায় আগুন লাগার খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রথম ইউনিট ১টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু কর

কাঁঠালবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক
রাজধানীর কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে একটি সাততলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কর্ণফুলী নদীতে ফিশিং বোটে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং বোটে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিক মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল মঙ্গলবার রাতে দুজনের মৃত্যু হয়।

চট্টগ্রামে জাহাজভাঙ্গা শিল্পে ছয় মাসে ৩ জনের মৃত্যু
অনিরাপদ কর্মপরিবেশ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এর অভাব, তদারকির ঘাটতি এবং পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবকে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উত্তরায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
রাজধানীর উত্তরার উত্তরখান এলাকায় একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।



