চরচা প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার এবং তার স্বামী মোশাররফ হোসেন সরদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
এদিন দুদকের উপপরিচালক রাসেদুল ইসলাম তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, রুবিনা আক্তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করে দখলে রাখেন। তার নিজ নামে ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩৯ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৬৪ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন৷
মোশাররফ হোসেন ও স্ত্রী রুবিনা একে অপরের সহায়তায় ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকা মূল্যের সম্পদ অর্জন করে দখলে রাখেন। মোশাররফ নিজ নামে ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ১৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৪০৪ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। মোশাররফ ও রুবিনা আয়কর দাতা।