আইন–আদালত

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট
মাগুরার শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায়ের দিন পিছিয়ে আগামী ৩১ আগস্ট ধার্য করা হয়েছে।

গ্রাম আদালত সক্রিয় করতে পুরস্কারের ঘোষণা সরকারের
গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে দেশের প্রতিটি জেলায় ‘সেরা গ্রাম আদালত কার্যক্রম পরিচালনাকারী ইউনিয়ন পরিষদ ও সেরা চেয়ারম্যান’ নির্বাচন করবে সরকার

চুয়াডাঙ্গায় সব আদালতে নতুন আইন কর্মকর্তা নিয়োগ
আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

সালাম মুর্শেদীর সরকারি সম্পত্তি আত্মসাৎ: প্রথম দিনেই সাক্ষ্য হয়নি
রাজধানীর গুলশান-২ এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য গ্রহণ হয়নি। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারিত ছিল।

২৮ জেলায় ই-বেইল বন্ড চালু, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে: আইনমন্ত্রী
মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে দেশের ২৮টি জেলায় ‘ই-বেইল বন্ড’ পদ্ধতি চালু করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আইনে সংশোধন আসছে
সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পর বাবা-মা বেঁচে থাকতে যেন তা ভোগ করতে পারে এমন উদ্যোগ নিয়েছে সরকার। এমন বিধান যোগ সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে বেসরকারি সংস্থা ব্র

সাবেক উপাচার্য কলিমউল্লাহর কারামুক্তিতে বাধা নেই: আইনজীবী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের মামলায় এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমার শর্তে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর জামিননামা দাখিলের অনুমতি দিয়েছেন আদালত। এর ফলে অন্য কোনো মামলা না থাকলে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১২৮ বার পিছিয়ে আগামী ২৭ আগস্ট ধার্য করেছেন আদালত।

নয় বছর আগের মামলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীর বাড্ডায় প্রায় নয় বছর আগে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য শুরু
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে: হাইকোর্টের রায় আপিলে বহাল
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

মানি লন্ডারিংয়ের মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা ওয়ারী থানার মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

দেশের আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখের বেশি: আইনমন্ত্রী
মো. আসাদুজ্জামান বলেন, “বর্তমানে দেশের আদালতগুলোতে ১৮ লাখ ১৩ হাজার ২৬৩টি দেওয়ানি এবং ২৮ লাখ ২৬ হাজার ২১৩টি ফৌজদারি মামলাসহ মোট ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন রয়েছে।”

‘নিম্ন আদালতে পলিটিক্যাল মাস্টারদের কথায় বিচার হচ্ছে’
সরকার আইনশৃঙ্খলা ফেরাতে কতটা সফল হলো? বিচার বিভাগ কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে? চরচার সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্তে মন্ত্রিসভা কমিটি গঠন
‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

নারায়ণগঞ্জে আদালতে হত্যা মামলার অভিযুক্তকে সংঘবদ্ধ পিটুনি
আদালতে নেওয়ার পথে অভিযুক্ত শরীফ আদালতের দরজার সামনে পড়ে যায়। এ সময় বিক্ষুদ্ধ জনতা শরীফকে মাটিতে ফেলে ব্যাপক মারধর করে।

সন্ত্রাসবিরোধী আইনে ফের রিমান্ডে সাবেক এমপি আশিকা
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে ওই ঘটনার সাথে আসামি আশিকা সুলতানা জড়িত আছেন। তিনি আওয়ামী লীগের একজন অর্থদাতা বলেও পুলিশ দাবি করেন।

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবিনা ও রোকেয়াকে
পৃথক দুটি মামলায় নতুন করে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বেইলি রোডে আগুন: জামিন আবেদন করে প্রত্যাহার করে নিলেন হাক্কা রেস্টুরেন্টের মালিক
এর আগে গত ২৩ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আত্মসমর্পণের আবেদন করে। পরে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আর এস ফাহিম ফের গ্রেপ্তার
চার মামলায় জামিনের পর রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।


