
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনস্থলে বিক্ষোভকারীদের জন্য দেশ-বিদেশ থেকে অনলাইনে প্রচুর খাবার পাঠানোর হিড়িক পড়েছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ যন্তর মন্তরে করে পিজ্জা, বার্গার, মোমো, চা ও সিঙ্গারা পাঠাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানাতেই এই উদ্যোগ বলে জানান সমর্থকেরা। টলস্টয় মার্গ ও সংসদ মার্গ মোড়ে খাবার পৌঁছে দিতে এসে ব্যস্ত সময় পার করছেন ডেলিভারি এজেন্টরা।
একেকটি অর্ডারে ৩৪টি পিজ্জা থেকে শুরু করে ২০০টি সিঙ্গারার মতো বড় অর্ডারও আসছে। অতিরিক্ত অর্ডারের চাপে রেস্তোরার ম্যানেজারদেরও সরাসরি মাঠে নামতে দেখা যায়।
কম আয় সত্ত্বেও আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা থেকে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে প্রতিবাদস্থলের ভেতরে খাবার পৌঁছে দিয়েছেন ডেলিভারি বয়রা।
তবে, একদিকে অনলাইন অর্ডার এবং অন্যদিকে স্বশরীরে মানুষের নিয়ে আসা খাবারের ঢলে রাত ১০টার দিকে খাবার বিতরণে সমস্যা তৈরি হয়।
শেষ পর্যন্ত সংগৃহীত খাবারের পরিমাণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায়, রাত ১১টার দিকে সিজেপি তাদের সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে ভারতের সাধারণ মানুষের এই অভূতপূর্ব সমর্থনের জন্য ধন্যবাদ জানায় এবং সেদিনের মতো আর খাবার না পাঠানোর অনুরোধ জানায়।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প